Bangladesh Update: হাদির ভাইকে বিদেশে চাকরি দিল ইউনুস সরকার!UKর বার্মিংহামে কোথায় নিযুক্ত হলেন ওমর?

কিছু সপ্তাহ আগে ওমর গর্জে ছিলেন ইউনুস সরকারের বিরুদ্ধে। হাদির সেই ভাই ওমরকে এবার ইউকের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে চাকরি দিল ইউনুস সরকার।

Published on: Jan 16, 2026 4:30 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুক্রবার বাংলাদেশের ঢাকায় হাদি হত্যার বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিলে সমবেত হন তাঁর বহু অনুরাগী। ইনকিলাব মঞ্চের তরফে আয়োজিত এই মিছিল থেকে গর্জে ওঠেন অনেকেই। এরই মাঝে বাংলাদেশের ইউনুস সরকার ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশের সরকারী হাইকমিশনের অফিসে চাকরিতে নিযুক্ত করেছে। জানা গিয়েছে, চুক্তির ভিত্তিতে এই চাকরি দেওয়া হয়েছে ওসমান বিন হাদির ভাই, ওমর বিন হাদিকে।

হাদির ভাইকে বিদেশে চাকরি দিল ইউনুস সরকার!UKর বার্মিংহামে কোথায় নিযুক্ত হলেন ওমর?।  (ফাইল ছবি) (REUTERS)
হাদির ভাইকে বিদেশে চাকরি দিল ইউনুস সরকার!UKর বার্মিংহামে কোথায় নিযুক্ত হলেন ওমর?। (ফাইল ছবি) (REUTERS)

যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তির ভিত্তিতে হাদির ভাই ওমরকে নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ওমরকে ওই সহকারী হাইকমিশনে নিয়োগ করার কথা জানানো হয়েছে। সেখানে হাদির ভাই ওমর দ্বিতীয় সচিব হিসাবে কর্মরত হতে চলেছেন। ইউনুস সরকারের তরফে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওমর বিন হাদিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের সরকারের তরফে আসা ওই প্রজ্ঞাপনে যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষর রয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ভাই ওমরকে তিন বছরের জন্য ওই পদে নিয়োগ করছে ইউনুস সরকার। যুক্তরাজ্যের বার্মিংহামে নয়া এই পদে নিয়োজিত হতে চলেছেন ওসমান হাদির ভাই ওমর।

উল্লেখ্য, কিছু দিন আগেই ওসমান হাদির মৃত্য়ু নিয়ে গর্জে উঠেছিলেন ভাই ওমর হাদি। সেই সময় ইউনুস সরকারের দিকে নিশানা তাক করেন ওমর। ওমর হাদি বলেন,' যে সময়ে আমার ভাইকে খুন করা হল, তখন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। তাই নিরাপত্তা ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে। বিচার একদিন হবেই।' ওমর দাবি করেছিলেন, হাদির হত্যা পূর্ব পরিকল্পিত। তাঁর আরও দাবি ছিল যে, নির্বাচন বানচাল করতেই হাদিকে হত্যা করা হয়। ওমর কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন,'আমার ভাই নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত ছিল। ওঁকে খুন করে এখন সেই ঘটনাকেই ইস্যু বানিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চলছে। এটা সরাসরি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা।'

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ওসমন হাদিকে গুলি করে দুষ্কৃতীরা। এরপর ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু হয়। এরপর থেকেই বাংলাদেশ হয় অগ্নিগর্ভ। গর্জে ওঠে হাদির পরিবারও। চলছে তদন্ত। আইনি মামলা। দাবি উঠছে, হাদি হত্যার অভিযুক্ত ফয়সলকে ধরার। এদিকে, এরই মাঝে হাদির পরিবারের এই সদস্যকে, বাংলাদেশের ইউকের মিশনে নিযুক্ত করল ইউনুস সরকার।