Pakistan shamed for T20 WC decision: ভারতের কাছে ফের হারের ভয়ে পালাচ্ছে! পাকিস্তানকে চূড়ান্ত অপমান প্রাক্তন মন্ত্রীর
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট দলকে ম্যাচ বয়কট করার নির্দেশ দিয়েছে শেহবাজ শরিফের সরকার। তা নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান দল এই সিদ্ধান্ত নিচ্ছে, কারণ তারা আবার ভারতের কাছে হেরে যাওয়ার ভয় পাচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট দলকে ম্যাচ বয়কট করার নির্দেশ দিয়েছে শেহবাজ শরিফের সরকার। তা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, পাকিস্তান দল এই সিদ্ধান্ত নিচ্ছে, কারণ তারা আবার ভারতের কাছে হেরে যাওয়ার ভয় পাচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওরা আর হারতে চায় না।’ ভারতের বিরুদ্ধে ফের হেরে যাওয়ার ভয়েই বয়কটের নামে পাকিস্তান পালিয়ে গিয়েছে বলে দাবি করেছেন অনুরাগ। যিনি একটা সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ছিলেন। আর তিনি যেটা বলেছেন, সেটা পরিসংখ্যানেও ফুটে উঠেছে। গত এশিয়া কাপেই পরপর তিনটি ম্যাচে তিনবারই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত।
ভারতের কাছে হারের ভয়ে পালাল পাকিস্তান? (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
স্ল্যাপ ডে'তে 'থাপ্পড়ের' ভয়ে পালাল পাকিস্তান?
এমনিতে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। পরদিন তথা ১৫ ফেব্রুয়ারি পালিত হয় স্ল্যাপ ডে হিসেবে। সেই দিন পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের বিরুদ্ধে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী, সেদিন কলম্বোয় ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচ বয়কটের জন্য পাক ক্রিকেট বোর্ডকে নির্দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান দলকে বিশ্বকাপে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।
ভারতের কাছে এখন দুধেভাতে হয়ে গিয়েছে পাকিস্তান
অর্থাৎ পাকিস্তান টিম সলমন আঘার নেতৃত্বে কলম্বোয় যাবে। কিন্তু তারা সূর্যকুমার যাদব বাহিনীর বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির স্ল্যাপ ডে'র এই হাইভোল্টেজ ম্যাচ খেলতে মাঠে নামবে না। উল্লেখ্য, এশিয়া কাপে ভারতের হাতে নাকানিচোবানি খাওয়া সলমন আঘার দল এখনও সেই হারের প্রতিশোধ নিয়ে উঠতে পারেনি। তারইমধ্যে এই ১৫ ফেব্রুয়ারির ম্যাচ তারা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত আইসিসির
আর সেই পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। আইসিসির তরফে জানানো হয়েছে যে ভারতের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত এখনও সরকারিভাবে তাদের জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সংবাদমাধ্যম থেকে আইসিসি জানতে পেরেছে যে ১৫ ফেব্রুয়ারি হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। আর সেটা হলে পাকিস্তানের বিরুদ্ধে মারাত্মক কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়ে রেখেছে আইসিসি।
News/News/Pakistan Shamed For T20 WC Decision: ভারতের কাছে ফের হারের ভয়ে পালাচ্ছে! পাকিস্তানকে চূড়ান্ত অপমান প্রাক্তন মন্ত্রীর