India vs Pakistan T20 World Cup 2026: পাকের বয়কটের নাটক শেষ, ভারতের বিরুদ্ধে খেলবে T20 বিশ্বকাপে, ‘মুরগি’ হল বাংলাদেশ
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হচ্ছে। পাকিস্তান সরকারের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে দাবি করা হয়েছে যে শ্রীলঙ্কা, বাংলাদেশ-সহ একাধিক দেশের অনুরোধের ভিত্তিতেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দেওয়া হচ্ছে সলমন আলি আঘা, বাবর আজমদের।
পাকিস্তানের বয়কট নাটকে ইতি পড়ে গেল। আগামী ১৫ ফেব্রুয়ারি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সবুজ সংকেত দিল ইসলামাবাদ। আর সেই সবুজ সংকেত দেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে দাবি করা হয়েছে যে শ্রীলঙ্কা, বাংলাদেশ-সহ একাধিক দেশের অনুরোধের ভিত্তিতেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দেওয়া হচ্ছে সলমন আলি আঘা, বাবর আজমদের। কিন্তু আদতে আইসিসির শাস্তির খাঁড়া নেমে আসার ভয়ে যে বয়কটের নাটক জারি রাখতে পারেনি পাকিস্তান, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের।
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
‘নৈতিক জয়’-র ট্রফি নিয়ে বাংলাদেশ
সবমিলিয়ে ব্যাপারটা দাঁড়াল যে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলছে পাকিস্তান। মাঝখান থেকে বাংলাদেশের কপালে লবডঙ্কা জুটল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের বক্তব্য, বাংলাদেশর সাংবাদিক মহলের একাংশে কান পাতলেই শোনা যাচ্ছে যে পাকিস্তানের ফাঁদে পড়েই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুসদের দেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে ব্যবহার করে পিসিবি ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করেছিল। আর এখন পাকিস্তানের হাতে ‘মুরগি’ হয়ে ‘নৈতিক জয়’-র ট্রফি নিয়ে বসে থাকতে হচ্ছে বাংলাদেশকে। শুধু বাংলাদেশের পাকিস্তান-পন্থীদের লাভ হচ্ছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
পাকিস্তান বোর্ডের প্রতি বিসিবি সভাপতি
ওই মহলের মতে, ললিপপের আশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলার আর্জি জানান। বিসিবি সভাপতি বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে আন্তরিকতা এবং মহানুভবতা দেখিয়েছে, তাতে আমরা আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব আরও বিকশিত হয়ে উঠুক। আমাদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে যে যে বিষয়গুলি উঠে এসেছে, সেটার প্রেক্ষিতে আমি পাকিস্তানকে আর্জি জানাচ্ছি যে ক্রিকেট সমাজের জন্য তারা আগামী ১৫ ফেব্রুয়ারি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটা যেন খেলে।’
News/News/India Vs Pakistan T20 World Cup 2026: পাকের বয়কটের নাটক শেষ, ভারতের বিরুদ্ধে খেলবে T20 বিশ্বকাপে, ‘মুরগি’ হল বাংলাদেশ