Ind Pak: পাক প্রধানমন্ত্রীর পরিবারের নাত-বউ বিয়েতে সাজলেন বাঙালি ডিজাইনারের পোশাকে! তেলে বেগুনে জ্বলেছেন পাক নেটিজেনরা

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাতি জুনেইদ সাফদারকে বিয়ে করছেন শানজাই আলি রোহেল। আর শানজাই বিয়েতে সাজলেন ভারতের বাঙালি ডিজাইনার সব্যসাচীর কস্টিউমে। শুধু সব্য়সাচীই নন, ভারতীয় তরুণ তাহিলিয়ানির পোশাকেও নিজেকে সাজিয়েছেন শানজাই।

Published on: Jan 18, 2026 2:42 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সম্পর্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিএমএলএন-র নেতা নওয়াজ শরিফের ভাই। আর এই নওয়াজ শরিফের নাতি জুনেইদ সাফদারের বিয়ে পাকিস্তানের লাইমলাইট কেড়ে নিয়েছে। এদিকে, এই বিয়ে আবার বিতর্কের লাইমলাইটও কেড়ে নিয়েছে। জুনেইদের স্ত্রী, অর্থাৎ সম্পর্কে নওয়াজ শরিফের নাত-বউমা শানজাই আলি রোহেল খবরে! বিয়ের অনুষ্ঠানে তাঁর পরা পোশাক ডিজাইন হয়েছে দুই ভারতীয় ডিজাইনার দ্বারা। এদিকে, ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি নেটপাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, এইসব করে, ‘ভারতকে কর দিচ্ছে পাকিস্তান’!

পাক PMর পরিবারের নাত-বউ সাজলেন বাঙালি ডিজাইনারের পোশাকে! ফুঁসছেন পাক নেটিজেনরা
পাক PMর পরিবারের নাত-বউ সাজলেন বাঙালি ডিজাইনারের পোশাকে! ফুঁসছেন পাক নেটিজেনরা

পোশাকের উপর থেকে নিচ পর্যন্ত সুক্ষ্ম সূচি কর্ম। চটকদার বিলাসী সেই পোশাকের রূপ এমনিতেই নজর কাড়তে শুরু করেছে। আর ভারতীয় ডিজাইনার সব্যসাচী ও তরুণ তাহিলিয়ানির নক্সা করা সেই পোশাকেই সেজেছেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরিবারের নাত-বউমা!

মেহেন্দি ইভেন্টের জন্য, শানজে একটি সব্যসাচীর ডিজাইন করা লহেঙ্গা পরেছিলেন। রাজকীয় রঙের প্যালেটটি এনসেম্বলটিকে বিশেষত স্বর্গীয় এবং স্বপ্নময় করে তুলেছিল। লেহেঙ্গা স্কার্টটিতে সূক্ষ্ম থ্রেডওয়ার্ক এবং একটি পুরু সোনালী সীমানা সহ বিপরীত রঙের প্যানেল বৈশিষ্ট্যযুক্ত। বন সবুজ এবং গোলাপি ওড়না আরও আকর্ষণীয় করেছে শানজের সাজকে। এদিকে, মেক আপে ছিল উচ্চ-গ্ল্যাম ফিনিশ ছিল, বাদামী ধোঁয়াটে চোখ, পর্যাপ্ত ব্লাশ সহ নানান আকর্ষণীয় দিক। মূল বিয়ের অনুষ্ঠানে কনে পরেছিলেন তরুণ তাহিলিয়ানির নক্সা করা শাড়ি। সঙ্গে ছিল লাল পোটলি। সাজের মধ্যে তাঁর পান্নার চোকার ছিল নজর কাড়া। তবে এই সবের বাইরে যা পাকিস্তানি নেট নাগরিকদের নজর কেড়েছে, তা হল খোদ দেশের শাসকদলের প্রধানের ঘরেই ঢুকে গিয়েছে ভারতে তৈরি হওয়া পোশাক। দেশের প্রধানমন্ত্রীর এবং প্রাক্তন প্রধানমন্ত্রী যে পরিবার থেকে আসেন, পাকিস্তানের সেই পরিবারে ভারতীয়ের নক্সায় তৈরি পোশাক পরে খোদ নতুন বউমাই লাগিয়ে দিয়েছেন তাক! এই পরিবারের সদস্য মারিয়াম নওয়াজ বর্তমানে পাকিস্তানের পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, শরিফ পরিবারের একটি পুরনো যোগসূত্র রয়েছে কাশ্মীরের সঙ্গে। তাঁরা পঞ্জাবী ভাষা বলেন, তবে তাঁদের পরিবার একটা সময় কাশ্মীরের অনন্তনাগের ব্যবসায়ী পরিবার হিসাবে পরিচিত ছিল। পরে ব্যবসার কাজেই তাঁরা কাশ্মীর থেকে বহু যুগ আগে পাকিস্তানে চলে যায়। এমনই তথ্য দিচ্ছে উয়িকিপিডিয়া।

এদিকে, শরিফ পরিবারের বউমার এই কাণ্ডে বিচলিত পাকিস্তানের নেটপাড়া। শেনজাইয়ের বিয়ের পোশাক ঘিরে তেলেবেগুনে জ্বলে উঠেছেন পাকিস্তানের নেট নাগরিকরা। কেউ পোশাকের সমালোচনা করে ইনস্টাগ্রামে বলছেন,'খুবই মাঝারি মানের। আমি নিশ্চিত পাকিস্তানি ডিজাইনাররা তাঁকে আরও পাকিস্তানি ধরনের কিছু বানিয়ে দিতে পারতেন, কিন্তু ঠিক আছে…'। আরেকজন লিখছেন,'লজ্জা হওয়া উচিত ভারতকে কর দেওয়ার জন্য।' অন্যজন লিখছেন,'আমাদের (পাকিস্তানের) ভালো ভালো ডিজাইনার ছেড়ে ভারতের সাধারণ ডিজাইনারদের বেছেছেন। '