Asim Munir on Pakistan Purpose: ‘ঐতিহাসিক সুযোগ’, ‘মহৎ উদ্দেশের দিকে’ পাকিস্তান! কোন ইঙ্গিত মুনিরের?

‘যার জন্য দেশ তৈরি হয়েছে, সেই মহৎ উদ্দেশের দিকে পাকিস্তান..’ মুনিরের কণ্ঠে কোন ইঙ্গিত?

Published on: Jan 19, 2026 5:30 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তান জুড়ে এই মুহূর্তে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাতি জুনেদ সাফদারের দ্বিতীয় বিয়ের খবর লাইমলাইটে। পাকিস্তানের শাসকদলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাই। এদিকে, এই হাইপ্রোফাইল বিয়েবাড়িতে পাকিস্তানের তাবড় ব্যক্তিত্বদের আনাগোনা লেগে রয়েছে। সেই বিয়ের অনুষ্ঠানের জমায়েতে ছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। তিনি বিয়ে বাড়ির ফাঁকে ‘দ্য নিউজ ইন্টারন্যাশনালের’ কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনা প্রধান সিডিএস আসিম মুনির তাঁর দেশ নিয়ে একটি বার্তা দেন। যা ইঙ্গিতবহ বলে মনে করা হচ্ছে।

‘ঐতিহাসিক সুযোগ’, ‘মহৎ উদ্দেশের দিকে’ পাকিস্তান! কোন ইঙ্গিত মুনিরের? (AP)
‘ঐতিহাসিক সুযোগ’, ‘মহৎ উদ্দেশের দিকে’ পাকিস্তান! কোন ইঙ্গিত মুনিরের? (AP)

পাকিস্তানের ওই হাইপ্রোফাইল বিয়ে বাড়ির আসরের মাঝে আসিম মুনির বলেন,' যে মহৎ উদ্দেশ্যের জন্য পাকিস্তান তৈরি করা হয়েছিল, তা অর্জনের জন্য সর্বশক্তিমান আল্লাহ পাকিস্তানকে একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছেন', তিনি আরও বলেন যে 'দেশটি দ্রুত সেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।' আসিম মুনিরের এই বক্তব্যের রিপোর্ট তুলে ধরেছে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’। প্রশ্ন উঠছে, কোন ‘মহৎ উদ্দেশ্য’র কথা বলছেন আসিম মুনির? কোনদিকে এগোচ্ছে তাঁর দেশ? এদিকে, পাকিস্তানের ক্ষমতার অলিন্দের বেতাজ বাদশা হয়ে রয়েছেন আসিম নিজে। সম্প্রতি তাঁকে সিডিএফ পদে নিয়োজিত করে পাকিস্তানের শরিফ সরকার। ভারতের ‘অপারেশন সিঁদুর’র পরবর্তী পর্যায়ে মুনিরের সঙ্গে মার্কিন ঘনিষ্ঠতাও বেশ তাৎপর্যবাহী। মুনিরের মার্কিন সফর, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভোজ, এই সবই আন্তর্জাতিক দুনিয়ার পাশাপাশি দিল্লির নজরে ছিল। এদিকে, পাকিস্তান হল, পরমাণু শক্তিধর দেশ। মুসলিম বিশ্বের অন্যতম এই পরমাণু শক্তিধর দেশের সঙ্গে সৌদির চুক্তিও আন্তর্জাতিক আঙিনার নজর কেড়েছে। সেই জায়গা থেকে আসিম মুনিরের বক্তব্য বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান এপর্যন্ত তিন যুদ্ধে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে। তবে এবার এই ভারতের প্রতিপক্ষ দেশের সেনা প্রধানের কণ্ঠে বিয়ে বাড়ির আসরে কোন ইঙ্গিত উঠে এল, তা নিয়ে চর্চা জারি রয়েছে।

মুনির ওই সাক্ষাৎকারে বলেন,'পাকিস্তান ইসলামের নামে তৈরি হয়েছিল, এবং আজ এটি ইসলামী দেশগুলির মধ্যে একটি বিশেষ মর্যাদা এবং গুরুত্ব উপভোগ করে।' প্রসঙ্গত, সম্প্রতি সৌদি আরবের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, যার মাধ্যমে তারা তাদের পারমাণবিক অস্ত্র রিয়াদের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছে। বেশ কিছু মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে যে তুরস্কও পাকিস্তান এবং সৌদি আরবের সাথে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির জন্য অগ্রিম আলোচনা চালিয়ে যাচ্ছে। এমন এক অবস্থায় মুনিরের বক্তব্য তাৎপর্যবাহী।