Pak Born Cricketer: জন্ম পাকিস্তানে, খেলেন ট্রাম্পের USর হয়ে! ভারতে আসতে গিয়ে ক্রিকেটার কোন বিপাকে?
ক্রিকেটার আলি খান এককালে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সেও খেলেছেন।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতে আয়োজিত হতে চলা আইসিসি টি২০ বিশ্বকাপের। আগামী মাসের ৭ ফেব্রুয়ারি আয়োজক দেশ ভারতের বিরুদ্ধে ময়দানে নামবে ট্রাম্পের আমেরিকার টিম। মুম্বইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ হতে চলেছে। এদিকে, আমেরিকার টিমের ক্রিকেটার আলি খানের ভারতে আসার ভিসার আবেদনন প্রত্যাখ্যান হয়েছে বলে জানিয়ে এক ইনস্টাগ্রাম পোস্ট নিজেই করেন আলি।

ইনস্টাগ্রামের ওই পোস্টে আলি লেখেন,'ভিসা প্রত্যাখ্যান হয়েছে, তবে জয়ের জন্য কেএফসি'। এই ট্যাগ লাইনের সঙ্গে সঙ্গেই তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে কেএফসির চিকেন খেতে দেখা যায়। উল্লেখ্য, আলির জন্ম পাকিস্তানে। এর আগে, ২০২০ সালে এই রাইট আর্ম মিডিয়াম পেসার কেকেআর-র হয়ে খেলেছেন আইপিএল-এ। তবে নাইট রাইডার্সের এই প্রাক্তনীকে ভারতের ভিসা দেওয়া হয়নি বলে দাবি করছেন আলি। প্রসঙ্গত, এই মুহূর্তে এশিয়ার ক্রিকেট আঙিনায় আইপিএল ঘিরে একাধিক খবর উঠে আসছে, তার মধ্যে অন্যতম নাইট রাইডার্স টিম থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনা।
পাকিস্তানের আটোকে জন্ম আলির। এরপর আলির ১৯ বছর বয়সেই তাঁর পরিবার আমেরিকা চলে যায়। ১৮ টি টি২০ আর ১৫ টি একদিনের ম্যাচ খেলা আলি এখন খবরে।
এদিকে, আইসিসি টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই দেশের ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে নিরাপত্তা প্রসঙ্গ তুলে ভারতে খেলতে আসবে না বলে জানিয়েছে। ভারতের এই পড়শি দেশের দাবি, তারা শ্রীলঙ্কায় খেলতে রাজি। প্রঙ্গত, আইসিসি টি২০ বিশ্বকাপে ভারতের সহ আয়োজক দেশ শ্রীলঙ্কা। এরই মধ্যে, ইউনুসের বাংলাদেশের নতুুন বন্ধু হয়ে ওঠা দেশ পাকিস্তান বলছে, তাদের দেশের ভেন্যু তারা বাংলাদেশের জন্য হাজির করতে পারে! এদিকে, আজই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক বসেন বাংলাদেশের বোর্ড কর্তারা। সেখানে বিসিবির দাবি আইসিসি কার্যত নস্যাৎ করে বলে খবর। এরপর বিসিবি ফের আইসিসির কাছে ভারতে না খেলতে চাওয়ার আর্জি জানিয়েছে বলে খবর। বিসিবির দাবি, বিষয়টি নিয়ে দুই পক্ষই আলোচনা এগিয়ে নিতে চাইছে।
E-Paper











