Pakistani Don Threatens Nitish: মুসলিম মহিলার হিজাব টানার বিতর্কে নীতীশকে হুমকি পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টির
চরম বিতর্ক শুরু হয়েছে নীতীশকে ঘিরে। এরই মাঝে এবার পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টি হুমকি দিলেন এই বিতর্কের পরিপ্রেক্ষিতে। তিনি অবিলম্বে নীতীশকে ক্ষমা চাইতে বলেছেন এই ঘটনায়।
সম্প্রতি এক মহিলা চিকিৎসককে নিয়োগপত্র দেওয়ার সময় তাঁর হিজাব টেনে দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চরম বিতর্ক শুরু হয়েছে নীতীশকে ঘিরে। এরই মাঝে এবার পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টি হুমকি দিলেন এই বিতর্কের পরিপ্রেক্ষিতে। তিনি অবিলম্বে নীতীশকে ক্ষমা চাইতে বলেছেন এই ঘটনায়। সম্প্রতি পাকিস্তানের কুখ্যাত ডন শাহজাদ ভাট্টি একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেই ভিডিয়োতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ক্ষমা চাইতে বলে হুমকি দিয়েছেন পাক ডন।
মহিলা চিকিৎসককে নিয়োগপত্র দেওয়ার সময় তাঁর হিজাব টেনে দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর পটনায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এক অনুষ্ঠানে হাজারেরও বেশি আয়ুষ চিকিৎসকের নিয়োগপত্র বিতরণ করা হচ্ছিল। সেই সময়ই নুসরন পরভিন নামে এক মহিলা চিকিৎসক নিজের নিয়োগপত্র নিতে মুখ্যমন্ত্রীর কাছে যান। সেই সময় বিরক্ত হয়ে নীতীশ তাঁর হিজাবের দিকে দেখিয়ে প্রশ্ন করেন, 'এটা কী?' এই কথা বলেই তিনি পরভিনের হিজাব টেনে দেন। সেই সময় স্বভাবতই হতভম্ব হয়ে পড়েন পরভিন। এরপরই তাঁকে সেখান থেকে সরিয়ে দেন এক সরকারি কর্তা। এদিকে নীতীশকে থামানোর চেষ্টা করেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও।
এরই পরিপ্রেক্ষিতে পাক ডন ভিডিয়োবার্তা প্রকাশ করে বলেন, 'বিহারে কী ঘটেছে তা সবাই নিশ্চয়ই দেখেছে। উচ্চপদে থাকা একজন ব্যক্তি মুসলিম মহিলার সাথে যা আচরণ করেছেন... পরে যাতে আমার বিরুদ্ধে কোনও অভিযোগ না ওঠে যে শাহজাদ ভাট্টি এটা (হামলা) করেছেন... ওই নারীর কাছে ক্ষমা চাওয়ার জন্য এখনও সময় আছে সেই ব্যক্তির (নীতীশের)। আজ যদি তিনি ক্ষমা না চান, তাহলে দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে বলবেন না যে সতর্কবার্তা দেওয়া হয়নি।'
প্রসঙ্গত, রিপোর্ট অনুযায়ী, এই শাহজাদ ভাট্টি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। শাহজাদ ভাট্টি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়ানোর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেকে ইসলাম ও পাকিস্তানের সৈনিক হিসেবেও অভিহিত করে থাকেন।
News/News/Pakistani Don Threatens Nitish: মুসলিম মহিলার হিজাব টানার বিতর্কে নীতীশকে হুমকি পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টির