Netaji's Daughter: রেনকোজি মন্দির থেকে চিতাভস্ম ফিরিয়ে আনা হোক দেশে, দাবি নেতাজি কন্যা অনিতার
অনেকেই দাবি করে, ১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইহোকুর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির। এরপর জাপানের রেনকোজি মন্দিরে রাখা হয়েছিল তাঁর চিতাভস্ম। এই আবহে অনিতার বক্তব্য, স্বাধীনতার ৮০ বছর পরেও যদি তাঁর চিতাভস্ম দেশে না ফেরানো হয়, তাহলে কষ্ট পাবেন নেতাজির আত্মা।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী আজ। এই আবহে দেশ জুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। আর সেই দিনেই নেতাজি কন্যা অনিতা বসু পাফ দাবি রলেন, জাপানের রেনকোজি মন্দির থেকে চিতাভস্ম ফিরিয়ে আনা হোক দেশে। উল্লেখ্য, নেতাজির মৃত্যু ঘিরে রহস্য আছে। তবে অনেকেই দাবি করে, ১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইহোকুর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। এরপর জাপানের রেনকোজি মন্দিরে রাখা হয়েছিল তাঁর চিতাভস্ম। এই আবহে অনিতার বক্তব্য, দেশ স্বাধীন করার জন্য বহু বছর দেশের বাইরে কাটাতে হয়েছে নেতাজিকে। স্বাধীনতার ৮০ বছর পরেও যদি তাঁর চিতাভস্ম দেশে না ফেরানো হয়, তাহলে কষ্ট পাবেন নেতাজির আত্মা।
অনেকেই দাবি করে, ১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইহোকুর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির। (Abhisek Saha)
প্রসঙ্গত, ২০২১ সালে নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেই বছর ছিল নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। সেই অনুযায়ী বিগত ৬ বছর ধরে ২৩ জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। নেতাজির জন্মদিনে সরকারি ছুটির দাবি জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। এদিকে নেতাজি সংক্রান্ত ফাইল ডিক্লাসিফাই করার দাবিও ওঠে। নেতাজি ইস্যুতে কংগ্রেসকে আবার তোপ দাগে বিজেপি। তবে এত কিছুর মাঝেও নেতাজির মৃত্যু রহস্য এখনও উন্মোচিত করেনি কোনও সরকারই।
এহেন পরিস্থিতিতে নেতাজির আরও এক জন্মবার্ষিকী আজ। এই আবহে অনিতা বললেন, ' যারা নেতাজিকে ভালবাসেন, শ্রদ্ধা করেন, সেই সকল ভারতীয়রা যেন জাপান থেকে নেতাজির পার্থিব দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হন। শ্রদ্ধার সঙ্গে ভারতেই যেন নেতাজির শেষকৃত্য সম্পন্ন করা হয়।' নেতাজির মৃত্যু নিয়ে রহস্য থাকলেও অনিতা বিশ্বাস করেন তাইপেই বিমান দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছিলেন নেতাজি। অনিতা বলেন, 'ওই দুর্ঘটনায় নেতাজি বেঁচে গেলেও, তাঁর শরীর অনেকটা পুড়ে যায়। পরে ওখানেই নেতাজির মৃত্যু হয়। তাইপেইতে নেতাজির শেষকৃত্য হয়, তাঁর চিতাভস্ম নিয়ে আসা হয় টোকিয়োর রেনিকোজিতে।'
News/News/Netaji's Daughter: রেনকোজি মন্দির থেকে চিতাভস্ম ফিরিয়ে আনা হোক দেশে, দাবি নেতাজি কন্যা অনিতার