Bangladesh Violence:ফের রক্ত ঝরল ইউনুসের বাংলাদেশে! চট্টগ্রামে ব়্যাব-র উপর হামলা, নিহত ১, অশান্তি কুমিল্লাতেও, আহত ১৫

চট্টগ্রামে ব়্যাব ঢুকতেই ভয়াবহ হামলা। নিহত অক অফিসার।

Published on: Jan 19, 2026 9:56 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের চট্টগ্রামে সেদেশের ‘ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান’ বা ব়্যাব-র অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চট্টগ্রামে ব়্যাব অভিযান চালালে, বাহিনীর ওপর পাল্টা সওয়ার হয় একদল সশস্ত্র ব্যক্তি। ব়্যাব-র ওপর ভয়াবহ হামলা চলে, যার জেরে এক ব়্যাব অফিসারের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে, ভোটমুখী বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়িয়েছে কুমিল্লাতে। কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার রাতভর ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আজ সোমবার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার জেরে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ফের রক্ত ঝরল বাংলাদেশে! চট্টগ্রামে ব়্যাব-র উপর হামলা, নিহত ১ (প্রতীকী ছবি, ফাইলচিত্র )
ফের রক্ত ঝরল বাংলাদেশে! চট্টগ্রামে ব়্যাব-র উপর হামলা, নিহত ১ (প্রতীকী ছবি, ফাইলচিত্র )

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার জঙ্গল সেলিমপুরে এদিন অভিযান চালায় ব়্যব। বেশ কিছু বাংলাদেশের মিডিয়া রিপোর্ট জানাচ্ছে, সেখানে অস্ত্র উদ্ধার করতে এই অভিযান শুরু হয়। এরপরই দুর্বৃত্তরা ব়্যাবের ওপর চড়াও হয়। হামলার জেরে মৃত্যু হয় ব়্যাবের অফিসার আব্দুল মোতালেবের। বেশ কয়েকজন ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ব়্যাবের তরফে বলা হয়েছে, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‌্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন। ব়্যাবের ওপর হামলার ঘটনায় ৪ জন ইতিমধ্যেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। ১ জন অফিসারের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ব়্যাবের ৩ অফিসারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে র‌্যাবের ওপর অতর্কিত হামলা চালায় সেখানে থাকা বহু দুর্বৃত্তরা।

মিডিয়া রিপোর্টের দাবি , হামলাকারীরা একটা সময় ব়্যব সদস্যদের ছিনিয়ে নিয়ে যেতে উদ্যত হয়। প্রকাশ্যে গুলি চলে বলে খবর।

প্রসঙ্গত, বাংলাদেশের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পাহাড়ি জঙ্গল ঘেরা জায়গায়। সেখানে বহগু দুর্বৃত্তের আখড়া রয়েছে বলে দাবি করে বহু রিপোর্ট। সেখান থেকে বহু অপরাধের ঘটনা উঠে আসে। এলাকা দখল নিয়ে গোষ্ঠীতে গোষ্ঠীতে সংঘাতও হয় বলে খবর। দুর্গম এই পাহাড়ি এলাকায় বহু অপরাধমূলক কর্মকাণ্ড চলে বলেও খবর। ‘প্রথম আলো’র প্রতিবেদন বলছে, ওই এলাকায় প্রশাসিনক কর্মকর্তারাও এলাকায় প্রবেশ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন আগে।

এদিকে, ভোটমুখী বাংলাদেশে অশান্ত কুমিল্লার চৌদ্দগ্রাম। রবিবার রাত ১১ টার পর থেকে সেখানে কয়েকটি এলাকায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুর এবং জামায়াতের নির্বাচনী কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, বলে খবর। সোমবার ফের সেখানে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে, যার জেরে ১৫ জন আহত হয়েছেন বলে খবর।