Raghuram Rajan on US Tariff on India: 'পাকিস্তান ভালো খেলেছে…', ভারতের ওপর মার্কিন শুল্ক নিয়ে মন্তব্য রঘুরাম রাজনের
রঘুরাম বলেন, 'রাশিয়ার তেল কোনও ইস্যু ছিল না। আমি মনে করি, মূল সমস্যা ছিল ব্যক্তিত্বদের। বিশেষ করে, হোয়াইট হাউজের ব্যক্তিত্বরা... ভারত এবং পাকিস্তানের সংঘাতের পর ট্রাম্প কৃতিত্ব দাবি করার পরে ভারত যে মন্তব্য করেছিল... পাকিস্তান অন্যদিকে ভালো খেলেছিল। তারা বলে, এই সংঘর্ষবিরতি ট্রাম্পের জন্য হয়েছিল।'
ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে বড় দাবি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর এবং অর্থনীতিবিদ রঘুরাম রাজনের। তাঁর দাবি, রাশিয়ান তেল ক্রয়ের জন্য ভারতীয় রফতানির উপর মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ আরোপ করেনি। বরং মে মাসে পাকিস্তানের সাথে ভারতের চার দিনের সংঘাতের সময় ট্রাম্পকে যুদ্ধবিরতির কৃতিত্ব না দেওয়ায় ভারতের ওপর শুল্কের খাড়া নেমে এসেছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমেরিকার বিভেদের মূল কারণ হোয়াইট হাউজে বসে থাকা মানুষ। সম্প্রতি জুরিখ বিশ্ববিদ্যালয়ের ইউবিএস সেন্টার ফর ইকোনমিক্স ইন সোসাইটিতে বক্তব্য রাখতে গিয়ে রাজন এই সব কথা বলেছিলেন।
রঘুরাম রাজন দাবি করেন, রাশিয়ান তেল ক্রয়ের জন্য ভারতীয় রফতানির উপর মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ আরোপ করেনি।
এরই সঙ্গে রঘুরাম রাজন বলেন, সংঘাতের পর ট্রাম্পের দাবির সঙ্গে তালে তাল মেলায় পাকিস্তান। তাই তাদের ওপর মাত্র ১৯ শতাংশ শুল্ক চাপানো হয়। রঘুরাম বলেন, 'রাশিয়ার তেল কোনও ইস্যু ছিল না। আমি মনে করি, মূল সমস্যা ছিল ব্যক্তিত্বদের। বিশেষ করে, হোয়াইট হাউজের ব্যক্তিত্বরা... ভারত এবং পাকিস্তানের সংঘাতের পর ট্রাম্প কৃতিত্ব দাবি করার পরে ভারত যে মন্তব্য করেছিল... পাকিস্তান অন্যদিকে ভালো খেলেছিল। তারা বলে, এই সংঘর্ষবিরতি ট্রাম্পের জন্য হয়েছিল।'
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছে ট্রাম্পের কারণে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। তারই মাঝে ট্রাম্প প্রায় সময়ই জপ করার মতো একবার করে দাবি করে চলেন, তিনি ৭-৮টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ভারত-পাক যুদ্ধ। এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হল না ভারত-আমেরিকার সঙ্গে।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর থেকে ট্রাম্প একাধিকবার ভারত-পাকের সংঘর্ষবিরতিতে মধ্যস্থতার কৃতিত্ব নিতে চেয়েছেন। তাঁর দাবি, বাণিজ্য আলোচনাকে হাতিয়ার করে ভারত-পাক সংঘাত থামান তিনি। তবে নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করে স্পষ্ট করে দিয়েছে যে সামরিক পদক্ষেপ বন্ধ করার সমঝোতা দ্বিপক্ষীয়ভাবে হয়েছে। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) ভারতীয় ডিজিএমও-কে ফোন করে হামলা ব্ধের আর্জি জানিয়েছিলেন। এই আবহে ভারত এবং আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছিল। অন্যদিকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান। তবে ভারত সেই সবে পাত্তা দেয়নি। এই সবের মাঝেই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। মোদীকে একটা সময় ৪ বার ফোন করলেও মোদী কথা বলেননি ট্রাম্পের সঙ্গে। জি৭ সম্মেলনের সময় ফোনে কথোপকথন চলাকালীন ট্রাম্পের সংঘর্ষবিরতি দাবির বিরুদ্ধে সরবও হয়েছিলেন মোদী।
News/News/Raghuram Rajan On US Tariff On India: 'পাকিস্তান ভালো খেলেছে…', ভারতের ওপর মার্কিন শুল্ক নিয়ে মন্তব্য রঘুরাম রাজনের