RRB Railways Jobs 2026: রেলে প্রায় ২২,০০০ শূন্যপদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া পিছিয়ে গেল, কবে থেকে শুরু?
প্রায় ২২,০০০ শূন্য়পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আরআরবি গ্রুপ 'ডি' নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। যোগ্য প্রার্থীরা www.rrbapply.gov.in গিয়ে আবেদন করতে পারবেন।
রেলওয়ে গ্রুপ ডি'র প্রায় ২২,০০০ শূন্য়পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আরআরবি গ্রুপ 'ডি' নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। তার পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। আগের সময়সূচি অনুসারে, আরআরবি গ্রুপ ডি নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সংশোধিত সময়সূচি অনুসারে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। আগামী ২ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। যোগ্য প্রার্থীরা এই সময়ের মধ্যে www.rrbapply.gov.in গিয়ে আবেদন করতে পারবেন।

এবার আবেদনের ক্ষেত্রে আধার কার্ডের একটা বিষয় মাথায় রাখতে হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে বলা হয়, প্রার্থীদের অনলাইন আবেদন পূরণের সময় তাঁদের প্রাথমিক তথ্য আধারের সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। আধারের সঙ্গে আবেদন যাচাই না হলে প্রতিটি পর্যায়ে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে নিয়োগ প্রক্রিয়ায় আরও সময় ও অসুবিধা লাগবে। আধারের মাধ্যমে সফলভাবে যাচাই নিশ্চিত করার জন্য, আধারে উল্লিখিত নাম এবং জন্ম তারিখ অবশ্যই মাধ্যমিক পাস সার্টিফিকেটে থাকা পুরো নাম এবং জন্ম তারিখের সঙ্গে পুরোপুরি মিলতে হবে। একইভাবে অনলাইন আবেদন জমা দেওয়ার আগে আধারে সর্বশেষ ফটোগ্রাফ এবং সর্বশেষ বায়োমেট্রিক্স (ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস) আপডেট করা উচিত।
প্রস্তাব অনুসারে, পূর্ব-মধ্য রেলে ৯৯৩ টি এবং দক্ষিণ-পূর্ব রেলে ১,১৯৯টি পদে নিয়োগ করা হয়েছে। সর্বাধিক সংখ্যক শূন্যপদ ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে, যেখানে মোট ১২,৫০০ পদ অনুমোদিত হয়েছে। এর মধ্যে ১১,০০০টি পদ ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড ৪-র জন্য তৈরি করা হয়েছে। ট্র্যাফিক পয়েন্ট বি'র ৫,০০০ পদ তৈরি করা হয়েছে। সহকারী (তফসিলি উপজাতি) পদে নিয়োগ করা হবে ১,৫০০ জনকে। আরও একাধিক পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা: ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। ওবিসি প্রার্থীদের জন্য তিন বছর ছাড় আছে বয়সসীমায়। তফসিলি জাতি ও তফসিলি জনজাতি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে।
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সিবিটিতে সফল প্রার্থীদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে ডাকা হবে। সিবিটি মাত্র এক ধাপে অনুষ্ঠিত হবে। ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল থাকবে। সিবিটিতে ৯০ মিনিট থাকবে। মোট ১০০টি প্রশ্ন থাকবে। সাধারণ বিজ্ঞান এবং গণিত থেকে ২৫টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে ৩০টি প্রশ্ন এবং সাধারণ সচেতনতা এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ২০টি প্রশ্ন আসবে। সিবিটিতে প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কেটে নেওয়া হবে।
E-Paper











