'শক্তিশালী মহারাষ্ট্রের জন্য ট্রাম্প...,' কেন্দ্রকে 'মারাঠি ভাষা' তোপ, বিস্ফোরক রাজ ঠাকরে

মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাজ ঠাকরে।

Published on: Jan 11, 2026 12:50 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজনৈতিক কৌশলকে অবলম্বন করার অর্থ নিজের আদর্শের সঙ্গে আপোস করা নয়। এভাবেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, মহারাষ্ট্রকে শক্তিশালী করার স্বার্থে যদি তাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করতে হয়, তাতেও তিনি পিছপা হবেন না।

বিস্ফোরক রাজ ঠাকরে (Sandip Mahankal)
বিস্ফোরক রাজ ঠাকরে (Sandip Mahankal)

সম্প্রতি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের প্রাক্কালে শিবসেনা (ইউবিটি) প্রধান তথা ভাই উদ্ধব ঠাকরের সঙ্গে হাত মিলিয়েছেন রাজ ঠাকরে। এই জোট প্রসঙ্গে শনিবার এনডিটিভি-র সাক্ষাৎকারে এমএনএস প্রধান, তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মারাঠি মানুষের কল্যাণ, মারাঠি ভাষার সংরক্ষণ এবং একটি শক্তিশালী মহারাষ্ট্র গঠন করা। এরপরেই তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, নির্দিষ্ট গন্তব্যে জল পৌঁছনোর জন্য যে কোনও পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যদি উদ্দেশ্য 'পরিষ্কার এবং পবিত্র' হয়। মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাজ ঠাকরে। কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘মর্যাদা দিলেও, মারাঠি ভাষার উন্নতির জন্য কেন্দ্র এক টাকাও বরাদ্দ করেনি।’ তাঁর অভিযোগ, সংস্কৃত ভাষার জন্য প্রচুর অর্থ ব্যয় করা হলেও মারাঠি ভাষা আর্থিক সমর্থন ছাড়া টিকে থাকতে পারবে না।

মারাঠি ভাষা ইস্যু ছাড়াও উদ্ধব ঠাকরের সঙ্গে জোট তৈরি হওয়ার জল্পনাতেও তিনি জল ঢেলেছেন। রাজ ঠাকরে স্পষ্ট করে জানিয়েছেন, এই ঐক্য শুধুমাত্র মারাঠি ভাষার স্বার্থে, এর বাইরে আর কিছু নয়। একে কেন্দ্র বা রাজ্য স্তরের নির্বাচনী জোট হিসেবে দেখা ভুল হবে। তাঁর মতে, নির্বাচনী জোট 'সম্পূর্ণ আলাদা একটি বিষয়।' তিনি আরও বলেন, মহারাষ্ট্রকে শক্তিশালী করার স্বার্থে ট্রাম্পের মতো ব্যক্তিকে সমর্থন করতেও তিনি দ্বিধাবোধ করবেন না। রাজনৈতিক লেবেল রাজ্যের স্বার্থের চেয়ে কম গুরুত্বপূর্ণ। এমএনএস প্রধান আরও জোর দিয়ে বলেন, নির্বাচনে পরাজিত হলেও তিনি মারাঠি পরিচয়ের বিষয়ে তাঁর অবস্থান দৃঢ় থাকবে। তিনি বলেন, এটি কোনও রাজনৈতিক কৌশল নয় বরং এটি বিশ্বাস। নিজেকে ‘কট্টর মারাঠি’ হিসেবে অভিহিত করে রাজ ঠাকরে স্পষ্ট করে দিয়েছেন যে, এই ইস্যুতে তিনি কোনও প্রকারে পিছু হটবেন না।