রেললাইনের উপর দিয়ে গাড়ি চালালেন মহিলা! বন্ধ ট্রেন চলাচল, টেনেহিঁচড়ে বের করা হল

তেলাঙ্গানায় আজব ঘটনা। যার জেরে বন্ধই হয়ে গেল ট্রেন চলাচল।

Published on: Jun 26, 2025 4:02 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তেলাঙ্গানায় আজব ঘটনা। যার জেরে বন্ধই হয়ে গেল ট্রেন চলাচল। রেললাইনের ওপর দিয়ে বেপরোয়া গতিতে চার চাকা গাড়ি চালিয়ে ছুটলেন এক তরুণী। আর এই দৃশ্য দেখেই আঁতকে ওঠেন রেলকর্মী থেকে শুরু করে স্থানীয়রা। থামানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। যার শেষ পরিণতি হল ভয়ঙ্কর।

রেললাইনের ওপর ছুটছে বেপরোয়া গাড়ি! বন্ধ ট্রেন চলাচল, তেলাঙ্গানায় হুলুস্থুল (সৌজন্যে টুইটার  )
রেললাইনের ওপর ছুটছে বেপরোয়া গাড়ি! বন্ধ ট্রেন চলাচল, তেলাঙ্গানায় হুলুস্থুল (সৌজন্যে টুইটার )

রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শঙ্করপল্লি থেকে হায়দরাবাদের মাঝামাঝি রেল লাইনে। সেই রেল লাইনের মাঝামাঝি বেপরোয়া গতিতে চার চাকা গাড়ি চালান এক তরুণী। রেলকর্মীরা তাঁকে বারবার থামানোর চেষ্টা করেও পারেননি। অবশেষে গাড়ি নিয়ে অন্য লাইনে যেতেই সোজা একটি গাছে গিয়ে ধাক্কা খান তরুণী।সজোরে ধাক্কার পরেই গাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। তরুণীও আহত হন। এরপরই তাঁকে আটক করে রেল পুলিশ। জানা গেছে, মত্ত অবস্থায় তরুণী রেললাইনের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বড়সড় বিপদের আশঙ্কাও ছিল। কিন্তু দু'দিকের ট্রেন আগেই থামানোর জেরে দুর্ঘটনা এড়ানো গেছে।ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, ওই তরুণী রেললাইনের উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন।আরেকটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা, রেলকর্মী এবং পুলিশ ওই তরুণীকে গাড়ি থেকে বের করে আনার চেষ্টা করছে। শেষ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় তাকে গাড়ি থেকে বের করে হাত বেঁধে ফেলা হয়। তখন ওই তরুণীকে হিন্দিতে বলতে শোনা যায়, 'আমার হাত খুলে দাও।'

আরও পড়ুন-বিশ্বের প্রথম মহিলা! বিরলতম রক্তের গ্রুপ আবিষ্কার বিজ্ঞানীদের

এদিকে, এই ঘটনার জেরে রেললাইনে পরপর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। বেঙ্গালুরু ও হায়দরাবাদের মধ্যে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য থমকে যায়। যার জেরে ভোগান্তি পোহাতে হয়েছে অগুণিত যাত্রীকে। রেলওয়ে সূত্রে খবর, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্তত ১০-১৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়, যার মধ্যে বেঙ্গালুরু-হায়দরাবাদের ট্রেনও রয়েছে।পাশাপাশি রেললাইনে গাড়ি চালানোয় লাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনের মধ্যেভাগের বেশ কিছু অংশ ভেঙেও গিয়েছে। সেই সব ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে তা মেরামতি কাজ শুরু করেছে রেলকর্মীরা।

আরও পড়ুন-বিশ্বের প্রথম মহিলা! বিরলতম রক্তের গ্রুপ আবিষ্কার বিজ্ঞানীদের

জানা গেছে, মত্ত অবস্থায় তরুণী রেললাইনের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বড়সড় বিপদের আশঙ্কাও ছিল।কী কারণে এই ঘটনা ঘটিয়েছিলেন তিনি, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই তরুণী লখনউয়ের বাসিন্দা। তিনি হায়দরাবাদের একটি আইটি কোম্পানিতে কাজ করতেন। সম্প্রতি তিনি চাকরি হারিয়েছেন।

রেলওয়ে পুলিশের তরফে বলা হয়েছে, 'মুখোশ পরা মহিলা চালক লোহার রড নিয়ে নেমে যান এবং তার কাছে আসতে চাইলে লোকজনের দিকে পাথর ছুঁড়ে মারেন। রেলওয়ে কর্মীরা তাকে ধরে ফেলেন এবং শঙ্করপল্লী পুলিশের হাতে তুলে দেন।'রেলওয়ে পুলিশ সুপার (এসপি) চন্দনা দীপ্তি জানান, ওই তরুণীর গাড়ি থেকে তার ড্রাইভিং লাইসেন্স ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। তিনি আত্মহত্যার চেষ্টা করে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সাজাতে চেয়েছেন কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।ওই তরুণীকে হেফাজতে নেয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

News/News/রেললাইনের উপর দিয়ে গাড়ি চালালেন মহিলা! বন্ধ ট্রেন চলাচল, টেনেহিঁচড়ে বের করা হল