Bangladesh :হাসিনা ‘বিশ্বাস করেন ফের তিনি সুযোগ পাবেন বাংলাদেশের..’, মুখ খুললেন ওপার বাংলার প্রাক্তন মন্ত্রী, এল রিপোর্ট
বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঠিক কী বলেছেন?
২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে রাতারাতি ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশে দীর্ঘ সময় ধরে শাসন চালায় মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মেহমুদ বলছেন, বাংলাদেশে 'তাঁর (ইউনুসের) প্রকৃত নিয়ন্ত্রণ নেই। সরকার ধর্মান্ধ, পাকিস্তানপন্থী শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, এবং তাঁকে একজন মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ পশ্চিমের কিছু দেশ এখনও তাঁকে গ্রহণযোগ্য বলে মনে করে।' সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, ভোটপর্ব থেকে শুরু করে শেখ হাসিনা সংক্রান্ত বহু বিষয় নিয়ে এই সাক্ষাৎকারে মুখ খোলেন মেহমুদ হাসান।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট আয়োজিত হতে চলেছে বাংলাদেশে। যে ভোটে নেই শেখ হাসিনার পার্টি আওয়ামি লিগ। মেহমুদ বলছেন,'আজ যারা প্রচার চালাচ্ছেন তারাও নিশ্চিত নন যে নির্বাচন আসলেই অনুষ্ঠিত হবে কিনা!' তিনি বলেন,' আর যদি এটি (ভোট) অনুষ্ঠিতও হয়, তবুও এটি একটি সুপরিকল্পিত নির্বাচন হতে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী এবং একাধিকবার দেশ শাসনকারী দল ,ওয়ামি লিগ নিষিদ্ধ। আমাদের সহযোগীরা নিষিদ্ধ। ৬০ শতাংশেরও বেশি ভোটার প্রকৃত পছন্দ করতে সক্ষম হবেন না।' মহম্মদ ইউনুসের সরকারের আমলে বাংলাদেশে একের পর এক হিন্দুর হত্যাকাণ্ড, অত্যাচারের ঘটনা প্রসঙ্গেও মুখ খোলেন হাসান মেহমুদ। তিনি দীপুচন্দ্র দাসের মৃত্যু নিয়ে বলেন,'কখনও কি কোন দেশে এমন দেখেছেন, যে যেখানে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে তারপর তার দেহ বৈদ্যুতিক খুঁটি বা গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, আর শত শত মানুষ ভিডিও করছে? এটা ভৌতিক সিনেমার চেয়েও ভয়াবহ।'
হাসান মেহমুদের বক্তব্যে উঠে আসে শেখ হাসিনা প্রসঙ্গ। এককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই মুহূর্তে কেমন আছেন? হাসান মেহমুদ বলছেন, তিনি সুস্বাস্থ্যের অধিকারী, ‘ভীষণভাবে সক্রিয় আর সংযুক্ত রয়েছেন’ তাঁর দলের কর্মী ও তৃণমূল স্তরের কর্মীদর সঙ্গে। হাসান মেহমুদ বলছেন,'তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় কর্মীদের সাথে কথা বলেন এবং ভার্চুয়ালভাবে কর্মসূচি ও সমাবেশে যোগ দেন। তিনি বিশ্বাস করেন যে আল্লাহ এবং বাংলাদেশের জনগণ তাঁকে ফের আরও একটি সুযোগ দেবেন বাংলাদেশের সেবার করার।' বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেদেশের প্রাক্তন এই বিদেশমন্ত্রী হাসান মেহমুদ বলেন,'৫০ বছর পর, আমরা আবারও পাকিস্তানপন্থী শক্তির উত্থান দেখতে পাচ্ছি। জঙ্গি গোষ্ঠীগুলি বাংলাদেশে ঘাঁটি তৈরির চেষ্টা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটি বিচ্ছিন্নভাবে ঘটছে না, বিশ্বব্যাপী জঙ্গি নেটওয়ার্কগুলির বিশ্বব্যাপী জোট রয়েছে।'
E-Paper











