BCBকে নিয়ে রেগে লাল ICC? বাংলাদেশের T20 WC খেলার আশার ‘প্রদীপ’ ধীরে ধীরে নিভছে! Report বলছে..

২০২৬ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভবানা কতটা রয়েছে? রিপোর্টে উঠে এল একাধিক তথ্য।

Published on: Jan 23, 2026 9:04 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর কিছুদিন বাকি। ৭ ফেব্রুয়ারি থেকে একাধিক দেশ, এই কাপের জন্য ২২ গজের লড়াইতে নামবে। তবে ভারতের প্রতিবেশী বাংলাদেশ, সেই টুর্নামেন্ট খেলা ঘিরে ক্রমেই সংকটের মেঘ কালো হচ্ছে! আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে, তারা ভারতে খেলতে চাইছে না এই টুর্নামেন্ট। এই বিশ্বকাপে ভারতের সহ আয়োজক শ্রীলঙ্কায় খেলতে চেয়ে আইসিসির কাছে আর্জি জানায় বিসিবি। মুস্তাফিজুর ইস্যুতে ঘিরে নিরাপত্তা প্রসঙ্গ সামনে রেখে বাংলাদেশ, ভারতে খেলতে আসতে চায়নি। সেই জেদে টিকে থেকে, বাংলাদেশ আর্জি জানায়, তারা ভারতে তো খেলতে আসবেই না, আর তারা, এই ইস্যু নিয়ে ‘ডিসপিউট রেজোলিউশন কমিটি’র দিকে নজর রাখে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্ভবত বড় ধাক্কা খেতে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্ট তেমনই দাবি করছে।

বাংলাদেশের T20 WC খেলার আশার ‘প্রদীপ’ ধীরে ধীরে নিভছে! Report বলছে.. (AFP)
বাংলাদেশের T20 WC খেলার আশার ‘প্রদীপ’ ধীরে ধীরে নিভছে! Report বলছে.. (AFP)

নিউজ এইট্টিনের রিপোর্ট বলছে,‘ডিসপিউট রেজোলিউশন কমিটি’ বা ডিআরসির দিকে তাকিয়ে বিসিবি যে আপিল করেছিল, তার শুনানি সম্ভবত হচ্ছে না। এর আগে, সম্প্রতি আইসিসি বোর্ড সভায় ভোটাভুটির পর ম্যাচ স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করার পর, বিসিবি, ডিআরসির সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়, যার নেতৃত্বে আছেন ইংলিশম্যান মাইকেল বেলফ (ইংল্যান্ডের রাজার কাউন্সেল)। এমনই দাবি বিভিন্ন মিডিয়া রিপোর্টের। তবে, রিপোর্ট বলছে, ডিআরসির 'টার্মস অফ রেফারেন্স' ১.৩র আওতায় থেকে এই শুনানি নাও হতে পারে। পিটিআই আইসিসির একটি সূত্রের উল্লেখ করে জানিয়েছে, ‘বাংলাদেশ ডিআরসির কাছে যেতে পারে কিন্তু নিয়মগুলি দেখলে দেখা যাবে যে মামলাটি শুনানিও করা যাবে না কারণ কমিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা নেই।’সেক্ষেত্রে বাংলাদেশের টিমের ২০২৬ টি২০ বিশ্বকাপ ক্রিকেটের ময়দানে নামার আশা ক্রমেই ক্ষীণ হতে শুরু করে দিয়েছে। কারণ সদ্য হওয়া আইসিসির বোর্ড মিটিং-এ বাংলাদেশকে বলা হয়েছে, তারা যদি ভারতে না খেলে, তাহলে বিকল্প টিমকে ডেকে নেবে আইসিসি। এরপরও বাংলাদেশ ভারতে খেলতে অসম্মতি প্রকাশ করে।

এদিকে, ওই সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, আইসিসি প্রধান জয় শাহ বর্তমানে দুবাইতে। বেশ কিছু সূত্র উল্লেখ করে পিটিআই জানাচ্ছে,'আইসিসি বোর্ড সদস্যরা আমিনুল ইসলাম বুলবুলের উপর চরম ক্ষুব্ধ, কারণ (ক্রিকেট সংক্রান্ত) বিশ্ব সংস্থাকে (আইসিসিকে) জানানোর আগে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল, আর তা কেন হয়েছিল! আসিফ নজরুল আইসিসির জন্য অগ্রহণযোগ্য ব্যক্তি, কিন্তু বুলবুলের আইসিসিকে তাঁদের সিদ্ধান্ত জানানোর আগে সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়া উচিত হয়নি।' রিপোর্ট বলছে, সম্ভবত শনিবারের মধ্যেই জানিয়ে দেওয়া হবে, বাংলাদেশের পরিবর্তে কোন টিম খেলতে পারে তার নাম। আইসিসির তরফেই তা ঘোষণা করা হতে পারে।