India Vs Pakistan: ১৫ ফেব্রুয়ারি ‘স্ল্যাপ ডে’র ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে নয়া শঙ্কা! এবার 'ভিলেন' কে?

১৫ ফেব্রুয়ারি ২০২৬ র ম্যাচ ঘিরে কী বলছে আবহাওয়ার রিপোর্ট?

Published on: Feb 13, 2026 7:51 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একের পর এক শঙ্কার ছায়া যেন ঘিরে রেখেছে ভারত বনাম পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ম্যাচকে। মূলত, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের পর দিনকে ‘স্ল্যাপ ডে’ বলা হয়। এই দিনে, শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগেই, পাকিস্তান তার নাটকীয়তা তুঙ্গে রেখে এই ম্যাচটি বয়কটের ডাক দেয়। আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে বহুস্তরীয় কথাবার্তার পর শেষমেশ ম্যাচ বয়কটের রাস্তা থেকে সরে যায় পাকিস্তান। তবে এরপরও ম্যাচ ঘিরে রয়েছে আরও এক আশঙ্কা!

২০২৬র ‘স্ল্যাপ ডে’তে ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ম্যাচ! (ফাইল চিত্র)
২০২৬র ‘স্ল্যাপ ডে’তে ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ম্যাচ! (ফাইল চিত্র)

১৫ ফেব্রুয়ারি ২০২৬র ম্যাচে এবার ‘ভিলেন’ হিসাবে উঠে আসতে পারে আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওই দিন কলম্বোতে ৫০ থেকে ৬৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাতের সম্ভাবনা ম্যাচের সময়কালেই রয়েছে। ফলে তা মোটেও সুখের বার্তা দিচ্ছে না ক্রিকেট প্রেমীদের জন্য। এর আগে, টি২০ ময়দানে পাকিস্তান, ভারতের সামনে পড়েছিল দুবাইতে এশিয়া কাপ ২০২৫। সেই সময় সূর্য বাহিনী কার্যত দুরমুশ করে ছেড়েছিল পাকিস্তানকে। তবে এবার বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ভারতের ব্যাটিং লাইন আপ বেশ কিছুটা চিন্তায় রেখেছে ভারতের ক্রিকেট ফ্যানকূলকে! প্রথমে ইউএসএ, পরে নামিবিয়া, এই দুই দেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ম্যাচ পকেটে পুরলেও, ব্যাটিং লাইন আপ সেভাবে কাড়েনি নজর! এই পরিস্থিতি থেকে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। এদিকে, পাকিস্তান তার শুরুর ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেশ চাপে ছিল। পরে ইউএসএর বিরুদ্ধে অবশ্য পাকিস্তানকে খানিকটা চেনা ছন্দে দেখা যায়।

এদিকে, ১৫ ফেব্রুয়ারি ২০২৬র কলম্বোর আবহাওয়ার আপডেট বলছে, সেদিন হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেখানে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। মেঘের পুরু আস্তরণ আকাশকে যে ঢেকে রাখবে, সেই পূর্বাভাসও দিয়ে দিয়েছে আবহাওয়ার রিপোর্ট। মনে করা হচ্ছে, ঝড় বৃষ্টির জেরে খেলা দেরিতেও শুরু হতে পারে। তাতে ম্যাচের দৈর্ঘ্য খানিকটা কমতে পারে। সেটি হলে, ক্রিকেট ফ্যানদের মন খারাপের অন্ত থাকবে না! তবে ওই হাইভোল্টেজ ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।