Woman CRPF officer in Republic Day 2026: প্রথম মহিলা CRPF অফিসার হিসেবে প্রজাতন্ত্র দিবসে ইতিহাস কাশ্মীরের মেয়ের! কী হল?
প্রথম মহিলা সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) অফিসার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন সিমরান বালা। দেশের সবথেকে বড় আধা-সামরিক বাহিনী সিআরপিএফে ৩.২৫ লাখ সদস্য আছেন। যে বাহিনী মূলত তিনটি অপারেশনে যুক্ত আছে।
ইতিহাস গড়তে চলেছেন সিআরপিএফের অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট সিমরান বালা। কারণ দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সিআরপিএফের পুরুষ বাহিনীর নেতৃত্বে থাকবেন কোনও মহিলা। আর সেই ইতিহাস গড়তে চলেছে ২৬ বছরের জম্মু ও কাশ্মীরের সিমরান। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অতীতে প্রজাতন্ত্র দিবসে একাধিক বাহিনীর নেতৃত্ব দিয়েছেন সিআরপিএফের (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) মহিলা অফিসাররা। তবে এই প্রথমবার ১৪০ জনের বেশি পুরুষ সদস্যদের বাহিনীর নেতৃত্বে কোনও মহিলা অফিসার থাকবেন।
প্রথম মহিলা সিআরপিএফ অফিসার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন সিমরান বালা। (সৌজন্যে এএনআই এবং এক্স @crpfacademyggm1)
সিআরপিএফ অফিসার সিমরান বালা আদতে কে?
১) রাজৌরির প্রথম মহিলা হিসেবে দেশের সবথেকে বড় আধা-সামরিক বাহিনী সিআরপিএফে অফিসার হিসেবে যোগ দিয়েছেন। উল্লেখ্য, সিআরপিএফে ৩.২৫ লাখ সদস্য আছেন। যে বাহিনী মূলত তিনটি অপারেশনে যুক্ত আছে। প্রথমত, নকশাল-বিরোধী অভিযান। দ্বিতীয়ত, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-বিরোধী অভিযান। তৃতীয়ত, উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদ-বিরোধী অপারেশন।
২) আধিকারিকরা জানিয়েছেন যে জম্মুর গান্ধীনগরে গভর্নমেন্ট কলেজ ফর উইমেন থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন।
৩) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) নেওয়া সিএপিএফ অ্যাসিসট্যান্ট কমান্ডাট হন। গুরুগ্রামে সিআরপিএফের অ্যাকাডেমিতে সেরা অফিসারের (ট্রেনিং অ্যান্ড পাবলিক স্পিকিং) পুরস্কারও পান।
৪) ২০২৫ সালের এপ্রিলে সিমরান বালার কমিশনিং হয়। প্রথম পোস্টিং ছিল ছত্তিশগড়ের 'বাস্তারিয়া' ব্যাটেলিয়ন। যে ব্যাটেলিয়ন নকশাল-বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত আছে।
CRPF ও SSB-র যৌথ মহিলা টিমের ডেয়ারডেভিল স্টান্ট
উল্লেখ্য, এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে সিআরপিএফ এবং সশস্ত্র সীমা বলের (এসএসবি) যৌথ 'ডেয়ার ডেভিল' টিম। যে টিমের সদস্যরা এনফিল্ড বুলেট বাইকের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরবেন। ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসেও সিআরপিএফ এবং এসএসবির যৌথ বাহিনীও একইরকম ডেয়ারডেভিল স্টান্ট তুলে ধরেছিল।
News/News/Woman CRPF Officer In Republic Day 2026: প্রথম মহিলা CRPF অফিসার হিসেবে প্রজাতন্ত্র দিবসে ইতিহাস কাশ্মীরের মেয়ের! কী হল?