Republican Congressman supports India: 'মোদী দেশের স্বার্থে করছেন...', ভারতকে সমর্থন করলেন ট্রাম্পের দলের কংগ্রেস সদস্য
রিপাবলিকান কংগ্রেস সদস্যের কথায়, 'মোদী নিজের দেশের স্বার্থে রাশিয়া থেকে তেল কিনেছেন।' সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে আয়োজিত একটি অনুষ্ঠানে ম্যাককর্মিক ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মুখ খোলেন।
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য দীর্ঘ আলোচনা এখনও চলছে। এরই মাঝে ভারতের সমর্থনে সরব হলেন মার্কিন রিপাবলিকান নেতা তথা কংগ্রেস সদস্য রিচ ম্যাককর্মিক। তাঁর স্পষ্ট কথা, আমেরিকায় বিনিয়োগ নিয়ে আসে ভারত। এমনকী রাশিয়ার থেকে ভারতের তেল কেনার পক্ষে যুক্তি দিলেন তিনি। তাঁর কথায়, 'মোদী নিজের দেশের স্বার্থে রাশিয়া থেকে তেল কিনেছেন।' সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে আয়োজিত একটি অনুষ্ঠানে ম্যাককর্মিক ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মুখ খোলেন।
রিপাবলিকান কংগ্রেস সদস্যের কথায়, 'মোদী নিজের দেশের স্বার্থে রাশিয়া থেকে তেল কিনেছেন।'
রিপাবলিকান কংগ্রেস সদস্যের বক্তব্য, 'প্রধানমন্ত্রী মোদী বুঝতে পেরেছেন যে আমরা কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা সমমনস্ক। মোদী ভালো দিক দিয়ে চরম জাতীয়তাবাদী। ভারত রাশিয়ার থেকে তেল কেনায় আমরা হতাশ। কারণ এটা ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। তবে তিনি যেটা করছেন, সেটা তাঁর দেশের স্বার্থে করছেন। তিনি শস্তা জ্বালানি কিনে নিজের দেশের অর্থনীতিকে আরও মজবুত করতে চান।'
এরপর মার্কিন অর্থনীতি নিয়ে তিনি বলেন, 'আমরা বিশ্বের সবচেয়ে বড় উপভোক্তা। আমাদের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন ডলারের। ভারত এখনও জার্মানিকেও ছাড়িয়ে যেতে পারেনি। তারা চতুর্থ স্থানে রয়েছে। তবে তারা শীঘ্রই জার্মানিকে ছাপিয়ে গিয়ে চিনের দিকে ছুটতে পারে। এই আবহে আমেরিকা চায়, ভারতীয় অর্থনীতি যাতে সৎ বিশ্বাস এবং সুসম্পর্কের সাথে সামঞ্জস্য বজায় রাখে।'
এদিকে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা সত্ত্বেও আমেরিকায় ভারতীয় রফতানি বেড়েছে ২০২৫ সালে। এদিকে শুধু আমেরিকা নয়, চিনেও ভারতীয় পণ্যের রফতানির পরিমাণ বেড়েছে ২০২৫ সালে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ ৬ মাসে আমেরিকায় ভারতীয় রফতানির পরিমাণ ছিল ৬০.০৩ বিলিয়ন ডলার। আর ২০২৫ সালের শেষ ৬ মাসে আমেরিকার ভারতের রফতানির পরিমাণ ছিল ৬৫.৮৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরও আমেরিকায় ভারতীয় রফতানি বেড়েছে ৯.৭৫ শতাংশ।
News/News/Republican Congressman Supports India: 'মোদী দেশের স্বার্থে করছেন...', ভারতকে সমর্থন করলেন ট্রাম্পের দলের কংগ্রেস সদস্য