RRB NTPC UG CBT 2 Result: রেলের চাকরির পরীক্ষার ফলপ্রকাশ! কীভাবে নিজের রেজাল্ট ও কাট-অফ জানবেন?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) NTPC UG CBT 2 ফলপ্রকাশ করল। স্নাতক স্তরের পোস্টগুলির জন্য পরিচালিত দ্বিতীয় ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (সিবিটি ২) অংশ নেওয়া প্রার্থীদের ফলপ্রকাশ করা হয়েছে। 

Published on: Jan 23, 2026 9:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) NTPC UG CBT 2 ফলপ্রকাশ করল। স্নাতক স্তরের পোস্টগুলির জন্য পরিচালিত দ্বিতীয় ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (সিবিটি ২) অংশ নেওয়া প্রার্থীদের ফলপ্রকাশ করা হয়েছে। আরআরবির আঞ্চলিক ওয়েবসাইটগুলিতে মেধা তালিকা, স্কোরকার্ড এবং কাট অফ মার্কস আপলোড করা হয়েছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি CEN 06/2024-র অধীনে হচ্ছে। বিভিন্ন জোনের জন্য পিডিএফ ফর্ম্যাটে ফলাফল প্রকাশ করেছে, যেখানে সফল প্রার্থীদের রোল নম্বর দেওয়া হয়েছে। সেখান থেকেই কাট-অফ দেখা যাবে।

রেলের চাকরির পরীক্ষার ফলপ্রকাশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রেলের চাকরির পরীক্ষার ফলপ্রকাশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

সূত্র অনুসারে, আরআরবি চেন্নাই থেকে পরবর্তী ধাপের জন্য মোট ১,২৯৫ জন প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। আরআরবি আমদাবাদ থেকে সাফল্যের সঙ্গে প্রথম স্তরের গণ্ডি পার করেছেন ৫৫০ জন প্রার্থী। আরআরবি ভুবনেশ্বর থেকে ৩৯২ জন প্রার্থী সফল হয়েছেন। এছাড়া কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, পাটনা, রাঁচি এবং এলাহাবাদের (প্রয়াগরাজ) মতো অন্যান্য বড় বোর্ডগুলিও তাদের মেধা তালিকা প্রকাশ করেছে।

কীভাবে রেজাল্ট দেখতে হবে?

১) আঞ্চলিক আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) হোমপেজে ‘আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি সিইএন 06/2024 এর জন্য ফলাফল এবং কাট অফ’-র লিঙ্ক দেখতে পাবেন। সেখান থেকে পিডিএফ দেখা যাবে। সেখানেই ফলাফল আছে। যে প্রার্থীরা সাফল্য পেয়েছেন, তাঁদের রোল নম্বর আছে।

৩) Ctrl+F করে নিজের রোল নম্বর দিতে হবে। যদি আপনার রোল নম্বরটি তালিকায় জ্বলজ্বল করে তাহলে আপনি পরবর্তী পদক্ষেপের জন্য যোগ্যতা অর্জন করেছেন।

এবার কী কী করতে হবে?

সিবিটি ২ উত্তীর্ণ প্রার্থীরা তাঁদের যোগ্যতা অনুসারে নিম্নলিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

১) সিবিএটি/টিএসটি: পদগুলির উপর নির্ভর করে, প্রার্থীদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট (সিবিএটি) বা টাইপিং স্কিল টেস্টের (টিএসটি) জন্য উপস্থিত হতে হবে।

২) অ্যাডমিট কার্ডের তথ্য: পরীক্ষার মোটামুটি ১০ দিন আগে সিটি ইনটিমেশন (পরীক্ষার শহরের তথ্য) প্রকাশ করা হবে। পরীক্ষার চারদিন আগে ই-কল লেটার ডাউনলোড করা যাবে।

৩) চূড়ান্ত নির্বাচন: এসব পরীক্ষার পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। রেল বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মেধা, মেডিক্যাল ফিটনেস এবং নথিপত্রের সঠিক যাচাইয়ের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।