Russia on Trump & India: ট্রাম্পের কথায় কি রাশিয়ার তেল কেনা বন্ধ করছে ভারত? কী বলছে মস্কো?

মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা করে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত। বরং আমেরিকা এবং ভেনেজুয়েলার তেল কিনবে ভারত। এই নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ভারতের বন্ধুরা তাদের পথ বদল করেছে বলে বিশ্বাস করার কোনও কারণ নেই রাশিয়ার।'

Published on: Feb 05, 2026 1:33 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে ভারতের। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা করে দাবি করেন, রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত। বরং আমেরিকা এবং ভেনেজুয়েলার তেল কিনবে ভারত। এই নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে আজ প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে রুশ মুখপাত্র বলেন, 'ভারতের বন্ধুরা তাদের পথ বদল করেছে বলে বিশ্বাস করার কোনও কারণ নেই রাশিয়ার।'

মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা করে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত। (REUTERS)
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা করে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত। (REUTERS)

রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 'একটা স্বাধীন দেশ কার সাথে বাণিজ্য করবে সেটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বড় বড় দাবি করছেন। তিনি মনে করেন এটা তাদের অধিকার। এই বিষয়টা অবশ্য নতুন নয়। এদিকে ভারতের নেতৃত্ব বারবার রাশিয়া এবং জনসমক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। নয়াদিল্লি জাতীয় স্বার্থে কাজ করে। তারা স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেয়। আমাদের এটা বিশ্বাস করার কোনও কারণ নেই যে ভারতের বন্ধুরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ভারত যদি রাশিয়ার জ্বালানি কেনে, তাহলে তা উভয় দেশের জন্যেই ভালো। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ভারসাম্য বজায় থাকবে। ভারতীয় পার্টনারদের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে তৈরি আছি।'

সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেন যে তিনি মোদীর সাথে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছেন। এর ফলে ভারতীয় পণ্যের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনবে আমেরিকা। এর আগে রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেটাও বাতিল করা হয়েছে। ট্রাম্প অবশ্য বলেছেন, এই শুল্ক কমানোর বিনিময়ে ভারত ৫০০ বিলিয়ন ডলার মূল্যের আমেরিকান জ্বালানি কিনবে। এছাড়া মার্কিন আমদানির উপরও শুল্ক শূন্যে নামিয়ে আনতে সম্মত হয়েছে ভারত। যদিও এই সব বিষয়ে ভারত এখনও মুখ খোলেনি। তবে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট করেছেন, ভারতের কৃষকদের স্বার্থ কোনও ভাবে খুণ্ণ করা হয়নি এই চুক্তিতে।