India Poland Meet: আমাদের ‘প্রতিবেশীদের সন্ত্রাসবাদে ইন্ধন দেবেন না’! পোল্যান্ডকে হাওয়া বুঝিয়ে দিলেন জয়শংকর
বৈঠকে জয়শংকর বলেন,'পোল্যান্ডের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) প্রদর্শন করা উচিত এবং আমাদের প্রতিবেশী অঞ্চলে সন্ত্রাসী অবকাঠামোকে ইন্ধন যোগানো উচিত নয়।''
ইউরোপিয় দেশ পোল্যান্ডকে কার্যত চাঁচাছোলা ভাষায় এদিন দিল্লি সাফ বুঝিয়ে দেয়, ভারতের বিরুদ্ধে প্রতিবেশী দেশ পাকিস্তানে চলা সন্ত্রাসবাদে মদতকে একেবারেই ভালভাবে নেয়না দিল্লি! এছাড়াও ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে উঠে আসা শুল্ক ইস্যু, ইউরোপিয় দেশ ইউক্রেনে যুদ্ধের নিরিখে ভারতের অবস্থান সম্পর্কিত ইস্যু নিয়েও এদিন মুখ খোলে দিল্লি। পোল্যান্ডের বিদেশমন্ত্রী এস জয়শংকর। পোল্যান্ডের উপমুখ্যমন্ত্রী ও বিদেশমন্ত্রীর ভারত সফরের সময় এক প্রতিনিধি দল-স্তরীয় বৈঠকে এদিন কার্যত ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী (EAM) এস জয়শংকর।

এদিন দিল্লিতে পোল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন,' সাম্প্রতিক অতীতে, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে এবং এই জানুয়ারিতে প্যারিসে, আমি ইউক্রেন সংঘাত এবং এর প্রভাব সম্পর্কে আমাদের মতামত খোলাখুলিভাবে ভাগ করে নিয়েছি। এটি করার সময়, আমি বারবার জোর দিয়ে বলেছি যে ভারতকে বেছে বেছে টার্গেট করা অন্যায্য এবং অযৌক্তিক।' উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মাঝে রাশিয়া-ভারত বাণিজ্য নিয়ে বহু সময়ই প্রশ্ন উঠেছে। ভারতের ওপর মার্কিন শুল্কের বিরাট বোঝা এসেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভারতের স্বতন্ত্র বিদেশনীতি ঘিরে বহির্বিশ্বের 'প্রেশার গেম' যে দিল্লির অপছন্দের বিষয়, তার আভাস বহুবারই দিল্লি তুলে ধরেছে। এদিকে, জয়শংকরের বক্তব্যের পর পোল্যান্ডের বিদেশমন্ত্রী সিলকোসি বলেন,' শুল্ক দিয়ে নির্দিষ্টভাবে অন্যায্যভাবে টার্গেট করার বিষয়টিতে আমি আপনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত।আর আমরা এই বিষয়ে ইউরোপে জানি কিছুটা। আমরা ভয় পাচ্ছি যে, এইভাবে চলতে থাকলে বিশ্ব বাণিজ্যে ঝঞ্ঝা আসতে পারে। আমরা আশা করব ইউরোপের সঙ্গে ভারত সংযুক্ত থাকবে। আমরা দেখছি আপনারা ইউরোপের বিভিন্ন জায়গায় আপনাদের দূতাবাস তৈরি করছেন, তার মানে আপনারা ইউরোপের সঙ্গে সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।'
এদিকে, আজ সোমবার এই বৈঠকে, ভারতের বিদেশমন্ত্রী সাফ ভাষায়, সন্ত্রাসের প্রতি ভারতের ‘জিরো টালারেন্স’ নীতি তুলে ধরেন। বিদেশমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ইউরোপের দেশ পোল্যান্ডও এই বিষয়ে একমত হবে। পাকিস্তানের নাম না করে, ভারতের 'প্রতিবেশী দেশের সন্ত্রাসবাদ' ইস্যুতে সরব হন জয়শংকর। জয়শংকর, পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন,' উপ-প্রধানমন্ত্রী, আপনি আমাদের অঞ্চল নিয়ে অপরিচিত নন এবং সীমান্ত সন্ত্রাসবাদের দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলির সাথে আপনি আরও বেশি পরিচিত। আমি আশা করি এই সভায় আপনার সাম্প্রতিক এই অঞ্চলে ভ্রমণের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। পোল্যান্ডের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) প্রদর্শন করা উচিত এবং আমাদের প্রতিবেশী অঞ্চলে সন্ত্রাসী অবকাঠামোকে ইন্ধন যোগানো উচিত নয়।'
E-Paper











