Samudra Shastra Tips: পায়ের তলায় হঠাৎ চুলকানি? শুভ না অশুভ ইঙ্গিত, কী বলছে সমুদ্রশাস্ত্র

Samudra Shastra itching below the feet: পায়ের তলায় হঠাৎ করেই চুলকানি হচ্ছে? এটা শুভ ইঙ্গিত না অশুভ ইঙ্গিত? সমুদ্রশাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে এর।

Published on: Jun 24, 2025 4:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সমুদ্রশাস্ত্র সুপ্রাচীনকাল থেকেই চর্চিত একটি শাস্ত্র। এই শাস্ত্র জ্যোতিষ ও হস্তরেখাশাস্ত্রের মতোই কাজ করে। সমুদ্রশাস্ত্র একজনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে তার ভবিষ্যত গণনা করে দিতে পারে। তেমনই শরীরে কোনও অংশে চুলকানি হলে তা কোনওকিছুর আগাম সংকেত কি না তা বলে দিতে পারে সমুদ্রশাস্ত্র। যেমন পায়ের তলা চুলকালে তা শুভ কি না অশুভ, সে কথা বলে দিতে পারে সমুদ্রশাস্ত্র।

শুভ না অশুভ ইঙ্গিত, কী বলছে সমুদ্রশাস্ত্র
শুভ না অশুভ ইঙ্গিত, কী বলছে সমুদ্রশাস্ত্র

ডান পায়ের তলায় চুলকানি - সমুদ্রশাস্ত্র মতে, যদি ডান পায়ের তলায় চুলকানি হয়, তাহলে তা শুভ ইঙ্গিত। এর অর্থ খুব শিগগিরই আপনি কোনও যাত্রায় অংশ নিতে চলেছেন। আর সেই যাত্রা বেশ সুখের হতে চলেছে। আপনার ভ্রমণটি বেশ সুখের হতে চলেছে।

বাম পায়ের চুলকানি - সমুদ্রশাস্ত্র বলছে, বাম পায়ের পাতায় যদি হঠাৎ চুলকাতে শুরু করে, তাহলে এটি অশুভ ইঙ্গিত। কারণ এমনটা হলে সামনের কোনও এক যাত্রা অশুভ হতে চলেছে। সেক্ষেত্রে যদি ভ্রমণে বেরোন তাহলে সতর্ক থাকতে হবে। কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও থাকতে পারে।

ডান হাতে চুলকানি - পায়ের মতো হাতে চুলকানি হলে তার কিছু ইঙ্গিত রয়েছে বলে মনে করা হয়। সমুদ্রশাস্ত্র বলছে, ডান হাতে চুলকানি হলে অর্থাগমের সম্ভাবনা রয়েছে।

বাম হাতে চুলকানি - অন্যদিকে বাম হাতে চুলকানি হলে তা অশুভ ইঙ্গিত বহন করে আনে। এর অর্থ আপনার মোটা অঙ্কের টাকা খরচ হতে চলেছে আগামী দিনে। অথবা পরিবারের কেউ অসুস্থ হতে পারেন।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।