Blast threat Mail: সংসদে ব্লাস্টের হুঁশিয়ারি! দিল্লির পর পর স্কুলে বিস্ফোরণের হুমকি দিয়ে বার্তা

দিল্লিতে একের পর এক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে মেইল।

Published on: Feb 09, 2026 10:18 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লির একের পর এক স্কুলে সোমবার সকালে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে আসে পর পর মেইল। রাজধানীর ৯ স্কুলে এই মেল এসেছে বলে খবর। মেইলে লেখা রয়েছে, 'দিল্লি খলিস্তান হবে, পঞ্জাব খলিস্তান, আফজাল গুরুর স্মৃতিতে।' এদিকে, এই হুমকি মেলের খবর পুলিশের কাছে পৌঁছতেই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। ছুটে আসে বম্ব স্কোয়াড।

সংসদে ব্লাস্টের হুঁশিয়ারি! দিল্লির পর পর স্কুলে বিস্ফোরণের হুমকি দিয়ে বার্তা. (ANI Video Grab) (ANI Video Grab)
সংসদে ব্লাস্টের হুঁশিয়ারি! দিল্লির পর পর স্কুলে বিস্ফোরণের হুমকি দিয়ে বার্তা. (ANI Video Grab) (ANI Video Grab)

যে মেইলগুলি দিল্লির স্কুলে এসেছে তার মধ্যে একটিতে হুমকি রয়েছে সংসদে হামলারও। এনডিটিভির রিপোর্ট বলছে, মেইলে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সালে দুপুর ১.১১ মিনিটে সংসদে বিস্ফোরণ করা হবে। উল্লেখ্য, ২০০১ সালে ভয়াবহ সংসদ হামলার সাক্ষী থেকেছে দেশ। সেই অভিশপ্ত দিনের তারিখ ছিল ১৩ ডিসেম্বর। এদিকে, আজ দিল্লিতে যে বোমা হামলার হুমকি এসেছে সেখানে সংসদ নিয়ে ১৩ ফেব্রুয়ারির তারিখের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য়, সংসদ হামলার ঘটনায় জড়িত ছিল পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবা ও জইশ এ মহম্মদ। এই হামলাকারী জঙ্গিদের মধ্যে একজন আইসি ৮১৪ বিমান অপহরণেও অংশ নেয়। সেই অভিশপ্ত স্মৃতিকে উস্কে দিয়ে এদিন দিল্লিতে বোমা হামলার হুমকি আসে।

এদিকে দিল্লির ৯ টি স্কুলে এই বোমাতঙ্ক ছড়িয়েছে। এই স্কুলগুলি হল-

লরেটো কনভেন্ট স্কুল, দিল্লি ক্যান্টনমেন্ট

কেমব্রিজ স্কুল, শ্রীনিবাসপুরী

বেঙ্কটেশ্বর স্কুল, রোহিণী

কেমব্রিজ স্কুল, এনএফসি

দ্য ইন্ডিয়ান স্কুল, সাদিক নগর

সিএম স্কুল, রোহিণী

ডিটিএ স্কুল, আইএনএ

বাল ভারতী স্কুল, রোহিণী

আপাতত গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াড। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও, দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি আসে।

( বিস্তারিত আসছে)