গুরুকে সঙ্গে নিয়ে জুনেই কৃপার মেজাজে আসছেন দণ্ডনায়ক! লাকির লিস্টে ৩ রাশি

জুনেই রয়েছে শনি ও গুরুর বিশেষ অবস্থান। তাতে লাভ পাবেন কারা?

Published on: Jun 10, 2025 6:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত ক্রুর গ্রহ মনে করা হয়। সবচেয়ে ধীর গতিতে চলাফেরা করা গ্রহ হিসাবে রয়েছে শনির নাম। আপাতত শনিদেব রয়েছেন মীন রাশিতে। আর তিনি সেখানে ২০২৭ সাল পর্যন্ত থাকছেন। মাঝের সময়ে তিনি কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি তৈরি করবেন। আসন্ন সময়ে তিনি গুরু বৃহস্পতির সঙ্গে যুতি তারি করবেন। আর তা কবে হবে দেখে নেওয়া যাক। তবে তার আগে জানা যাক, শনিদেবের এই যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।

শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়।
শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়।

মেষ

আলস্য কাটিয়ে কাজে মন দিলে বিপুল লাভ আসতে পারে। চাকরিতে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে আসা বাধা বিঘ্ন দূর হবে। এরসঙ্গেই বিদেশে যাঁরা চাকরি পেতে চাইছেন, তাঁরা পাবেন লাভ। আর্থিক পরিস্থিতি ভালো থাকতে চলেছে। ধর্ম, কর্মের দিক থেকেও আসবে লাভ। আপনি কোথাও ধার্মিক জায়গায় যাত্রা করতে পারবেন। ব্যবসাতেও হবে উন্নতি। বৈবাহিক জীবনে আসবে খুশি আনন্দ। প্রেম জীবনে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। ভাইবোনের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে।

(শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাত খান পুলিশের জালে, কোথায় হল গ্রেফতারি?)

( ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে মঙ্গল, শনির কৃপা! সুসময় আসছে মকর সহ বহু রাশির)

কর্কট

এই রাশির জাতক জাতিকাদের কাজে আসা বাধা কেটে যেতে পারে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। যার ফলে আপনারা ভালো লাভ পেতে পারেন। ধর্ম কর্মের ক্ষেত্রে আপনার রুচি বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সন্তানের তরফে আসা সমস্যা কাটবে। সন্তানের দিক থেকে কোনও ভালো খবর পাবেন। ভাগ্যের সহযোগিতা পাবেন।

মকর

গুরু শনির কেন্দ্র যোগ এই রাশির জাতক জাতিকার জন্য খুবই শুভ হতে চলেছে। কাজের সূত্র ছোট ছোট কোনও জায়গায় যাত্রা করতে পারেন। আপনি নানান দিক থেকে খুবই লাভ পাবেন। ভাই বোনের সঙ্গে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। চাকরিতে ভালো কোনও ফল পাবেন। দাম্পত্য প্রেমে প্রগতি পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে মিলে ভরপুর আনন্দ পাবেন। আপনার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় ভালো উন্নতি হবে। চাকরিতে পদোন্নতি হবে।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

কবে রয়েছে শনিদেবের যোগ?

১৫ জুন, ২০২৫ সালে সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটে শনিদেব আর গুরু বৃহস্পতি একে অপরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণ করে অবস্থান করবেন। যার ফলে কেন্দ্র যোগ নির্মাণ হচ্ছে। তার ফলে বহু রাশি হবেন লাকি।