দণ্ডনায়ক শনি ঘোরাবেন খেলা! এই একটি রাশির ভাগ্যে টাকা, সুখের ফোয়ারা, লাকি কারা?

বিপরীত রাজযোগের ফলে এই একটি রাশির জাতক জাতিকারা বিশেষ লাভ পাবেন। লাকি কোন রাশি?

Published on: Jun 19, 2025 6:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে কর্মফলদাতা শনিদেব জাতক জাতিকাকে তাঁর কর্মফলের হিসাবে ফল দেন। পরিশ্রম, সততা, সৎ রাস্তায় যাঁরা হাঁটেন, তাঁদের পক্ষে চিরকালই থাকেন শনিদেব। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলে, প্রতিটি মানুষের জীবনে ধন, পদ, মান, সম্মান প্রাপ্তির জায়গা থেকে শনিদেবের প্রভাব ভীষণভাবে রয়েছে। আপাতত শনিদেব, গুরুর রাশি মীনে বিরাজমান রয়েছেন। আর তিনি ২০২৭ সালের জুন পর্যন্ত এই রাশিতেই থাকবেন। ফলত শনিদেবের কৃপায় তৈরি বিপরীত রাজযোগ ২০২৭ সাল পর্যন্ত চলবে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।

বিপরীত রাজযোগ তৈরি করবেন শনিদেব।
বিপরীত রাজযোগ তৈরি করবেন শনিদেব।

এই বিপরীত রাজযোগের ফলে একটি রাশির জীবনে ভরপুর লাভ বৃদ্ধি হতে থাকবে। বহু রাশির মধ্যে এই একটি রাশিই নানান দিক থেকে লাভের মুখ দেখতে থাকবে। দণ্ডনায়ক শনিদেবের কৃপায় বিপরীত রাজযোগের ফলে কোন বিশেষ রাশি লাভ পাবে ২০২৭ সাল পর্যন্ত দেখে নিন।

( শ্রীনগর-কাটরা বন্দে ভারতে চড়ে বৈষ্ণোদেবী যাত্রা ফারুক আবদুল্লাহর, বললেন, 'মাতা নে বুলায়া হ্যায়')

বিপরীত রাজযোগে কোন বিশেষ রাশি পাবে লাভ?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সিংহ রাশির জাতক জাতিকারা বিপরীত রাজযোগ থেকে এখনও বহুদিন ধরে লাভের মুখ দেখতে চলেছেন। এই রাশির কুণ্ডলীতে ছয় ও সপ্তমভাবে থেকে অষ্টমভাবে গোচর হয়েছেন শনিদেব। শনিদেবের তৈরি বিপরীত রাজযোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা লাভেরহ মুখ দেখতে চলেছেন। শনিদেব এই সময় আপনাকে উচ্চস্তরীয় সাফল্য দিতে চলেছেন। এরফলেই ব্যক্তি সমস্ত স্তরে উচ্চ সাফল্য পেতে পারেন। এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি, ব্যবসার দিক থেকে বিভিন্নভাবে লাভের মুখ দেখতে চলেছেন। এই রাজযোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা, আগামী আড়াই বছর ধরে কর্মক্ষেত্রে লাভ পাবেন। ভূমি, ভবন, গাড়ি, সুখ পাবেন। মান সম্মানও দ্রুত গতিতে বাড়তে থাকবে। টাকার দিক থেকে এই সময় সফল হতে পারেন। সন্তানের দিক থেকে এই সময় প্রাপ্তি যোগ থাকবে।

বন্ধু, পরিবার, জীবনসঙ্গী, বাচ্চাদের সঙ্গে এই সময় ভালো সময় কাটবে। স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো যাবে। ব্যাঙ্কের ঋণ, সরকারি ঋণ থেকে পাবেন মুক্তি। কোর্ট কাছারির মামলায় পাবেন লাভ। আপনার পক্ষে আসবে রায়। মামার বাড়ির তরফ থেকে কোনও সম্পত্তি পেতে পারেন। হঠাৎ করে ধনলাভ হতে পারে। কোনও গুপ্ত ধনসম্পত্তি থেকে লাভ পাবেন। ব্যবসায় ঋণ সহজে পেতে পারেন।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)