মার্গী অবস্থায় শনি ঘোরাতে চলেছেন খেলা! অশান্তি সরে গিয়ে সুখ বাড়বে কাদের?

শনিদেবের কৃপায় কাদের ভাগ্য খুলতে চলেছে?

Published on: Jun 21, 2025 9:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের চলাচলের প্রভাব সমস্ত রাশিতে কোনও না কোনও সময় নানানভাবে পড়তে থাকে। নিজের চক্রপথে ঘুরে শনিদেবের একটি রাশিতে ফের আসতে ৩০ বছর সময় লেগে যায়। স্পষ্ট কথায়,জাতক জাতিকাকে শনিদেব তাঁদের কর্মফলের ওপর নির্ভর করে ফলদান করেন। বর্তমানে শনিদেব মীন রাশিতে রয়েছেন। আর ওই রাশিতে তিনি ২০২৭ পর্যন্ত থাকবেন। তবে সামনেই আসছে শনিদেবের বক্রী হওয়ার সময়। তারপর রয়েছে তাঁর মার্গী অবস্থান। আর মার্গী হয়ে শনিদেব অনেকেরই কপাল খুলে দেবেন। মার্গী শনিদেব কোন কোন রাশিতে প্রভাব ফেলতে চলেছেন?

শনিদেব মার্গী অবস্থায় কার কার ওপর করবেন কৃপা?
শনিদেব মার্গী অবস্থায় কার কার ওপর করবেন কৃপা?

মকর

এই রাশির তৃতীয়বাবে শনিদেব মার্গী হবেন। এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। কাজের সূত্রে কোথাও যাত্রা হতে পারে। তাতে ভালো লাভ পেতে পারেন। বাড়িতে, পরিবারে চলা সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। ব্যবসায় লাভ হবে। চিনতে পারবেন গুপ্ত শত্রুকে।

(২ দিন পর থেকেই কৃপার মেজাজে বুধ! মেষ সহ বহু রাশির কপাল খুলবে)

( ২৯ জুন থেকে কপাল খুলছে তুলা, মিথুন সহ বহু রাশির ভাগ্য খুলছে! আসছে মহালক্ষ্মী যোগ)

( বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত ২, পুলিশ কী বলছে?)

কুম্ভ

শনিদেব মার্গী হতেই কৃপা বর্ষণ করবেন কুম্ভ রাশিতে। সেই সময় সাড়েসাতির শেষ অবস্থা চলবে। এই সময় এই রাশির জাতক জাতিকারা বহু সমস্যা থেকে মুক্তি পাবেন। পারিবারিক যে ঝুট ঝামেলা চলছে তা মিটবে। আর্থিক কষ্ট থেকে পাবেন মুক্তি। মানসিক যে কষ্ট আপনাকে এতদিন বিচলিত করেছে, তা থেকেও মিলবে মুক্তি। ব্যবসায় লাভ হবে। দাম্পত্য জীবন আগের থেকে ভালো হবে। যাঁরা চাকরিরত, তাঁরা পাবেন ভালো লাভ। কাজের জায়গায় সিনিয়রদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।

(বিশ্বজুড়ে ‘উত্তেজনা, অস্থিরতা… যোগ বিরতি টানার বোতাম’, ব্যাখ্যা মোদীর)

( হেডিংলির ২২ গজে বিধ্বংসী মেজাজে গিলরা, ঋষভকে দেখতেই কেন হাতজোড় রাহুলের! ভিডিয়ো..)

(যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ২৯০ ভারতীয় পড়ুয়া ফিরলেন দেশে, দিল্লির কাছে কী চাইছে তেহরান? )

কবে বক্রী ও মার্গী হবেন শনিদেব?

জুলাই মাসে বক্রী হবেন শনিদেব। সেই অবস্থায় তিনি নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত থাকবেন। তারপরদিন সকাল থেকেই শনিদেব মার্গী হবেন।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)