ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে মঙ্গল, শনির কৃপা! সুসময় আসছে মকর সহ বহু রাশির

শনি, মঙ্গলের অবস্থানের ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে তুমুল প্রভাব ফেলতে চলেছে। লাকি কারা?

Published on: Jun 09, 2025 9:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষমতে চিরকালই মঙ্গলদেব ও শনিদেবের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এবার সেই মঙ্গলের চালে আসতে চলেছে পরিবর্তন। আসন্ন সময়ে ৩০ বছর পর মীন রাশিতে শনিদেব বক্রী হতে চলেছেন। আর মঙ্গল তাঁর অবস্থান পরিবর্তন করতে চলেছেন। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি? রইল রাশিফল।

শনিদেব, মঙ্গলের অবস্থানের পরিবর্তনের ফলে লাকি রাশি কারা? দেখে নিন।
শনিদেব, মঙ্গলের অবস্থানের পরিবর্তনের ফলে লাকি রাশি কারা? দেখে নিন।

মকর

আপনার রাশিতে তৃতীয়ভাবে বক্রী হতে চলেছেন শনিদেব। আর মঙ্গল আপনার ভাগ্যস্থানে সঞ্চরণ করছেন। আপনার সাহস আর পরাক্রম আগের থেকে ভালো জায়গায় থাকবে। আপনি এই সময় ভাগ্যের যোগ্য সঙ্গত পেতে পারেন। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। এই সময় গাড়ি, সম্পত্তি কিনতে পারেন।

ধনু

মঙ্গল আর শনিদেবের চালে পরিবর্তন খুবই শুভ ফলদায়ী হতে পারে। আপনার কাজের দিক থেকে এই সময় তুমুল উন্নতি হতে পারে। চাকরিরতদের ভাগ্যে পদোন্নতি আসতে পারে। কর্মস্থলে জুনিয়র আর সিনিয়রদের প্রশংসা আসতে পারে। আপনি কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন।

মীন

আপনাদের জন্য শনিদেবের বক্রী অবস্থান আর মঙ্গলের অবস্থান বেশ লাভদায়ক হবে। এই সময় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এই সময় প্রভাবশালীদের সঙ্গে তৈরি হবে সম্পর্ক। এই সময় সম্পর্ক মজবুত হবে। আর নতুন সম্পর্ক তৈরি হবে। ব্যবসা শুরু করার এইটিই সেরা সময়। বিবাহিতদের জন্য এই সময় দাম্পত্য সুখ থাকবে তুঙ্গে। জীবনসঙ্গীর উন্নতি এই সময় দেখা যাবে।

কবে রয়েছে এই যোগ?

আসন্ন জুলাই মাসে শনিদেবের বক্রী অবস্থান আর মঙ্গলের অবস্থানে বদল, বেশ কিছু সুফল নিয়ে আসবে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। যা অনেকের জীবনে এনে দিতে পারে সুখ।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)