Navapancham yog: খেলা ঘোরাতে একজোট হচ্ছেন শনি ও বুধ! টাকাকড়ির ভাগ্যে তুঙ্গে উন্নতি কাদের?
শনিদেব ও বুধদেবের নবপঞ্চম যোগের ফলে বহু রাশি লাভ পেতে পারে। লাকি কারা?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ সময় সময়ে নিজের অবস্থান পাল্টে ফেলে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। এবার আসন্ন সময়ে কর্মফলদাতা শনিদেব, বুধের সঙ্গে মিলে তৈরি করতে চলেছেন নবপঞ্চম যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কোন কোন রাশির জাতক জাতিকারা নবপঞ্চম যোগ থেকে লাভ পেতে পারেন, দেখা যাক।

ধনু
আপনাদের জন্য নবপঞ্চম যোগের ফলাফল হিসাবে সুসময় আসতে পারে। দৈনিক আয়ে হু হু করে বৃদ্ধি হতে পারে। এই সময় আপনার জন্য সৌভাগ্য বাড়িয়ে তুলবে সর্বক্ষেত্রে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। কোথাও ধার্মিক যাত্রায় যেতে পারেন, বা তীর্থ করতে পারেন। আপনার কোনও পরিকল্পনা সফল হতে পারে। আপনার টাকা সঞ্চয় এই সময় বাড়বে। কোথাও দেশ বিদেশে যেতে পারেন।
বৃষ
এই সময় যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা পেতে পারেন ভালো কোনও চাকরির সুযোগ। এই সময় হঠাৎ করে হাতে আসতে পারে টাকা বা ধনসম্পত্তি। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালোর দিকে যাবে। সামাজিক নেটওয়ার্কে যোগাযোগর অবস্থা আগের থেকে ভালোর দিকে যাবে। চাকরিরতদের কর্মক্ষেত্রেও সাফল্য আসতে পারে। প্রমোশনের যোগ তৈরি হতে পারে। ব্যবসায় আসতে পারে নতুন ডিল। আপনার বহু ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা বিস্তৃত হবে।
( Trump Yunus: 'আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা…’, প্রসঙ্গে শুল্ক, ট্রাম্পের ‘পত্রবোমা’ ইউনুসকে, কী লেখা রয়েছে?)
( Virat Kohli at Wimbledon: লন্ডনের বুকে উইম্বলডনে দর্শকাসনে বিরাট, সঙ্গী অনুষ্কা! ইনস্টায় জোকোভিচের ম্যাচ নিয়ে লিখলেন…)
মিথুন
নবপঞ্চম যোগের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আগের থেকে ভালো সময় শুরু হতে পারে। এই সময় হঠাৎ হঠাৎ করে পকেটে আসবে টাকা। নবপঞ্চম যোগের সময় শত্রুকে দমন করে জয় প্রাপ্তি হতে পারে। শরীর স্বাস্থ্যও আগের থেকে ভালো থাকতে পারে। আপনার আত্মবিশ্বাস এই সময় বাড়তে পারে। কোনও গাড়ি বা সম্পত্তি এই সময় কিনতে পারেন। আপনার কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, ফলে চ্যালেঞ্জগুলি সহজে পার করতে পারবেন।
কবে রয়েছে নবপঞ্চম যোগ?
জ্য়োতিষশাস্ত্র বলছে, অক্টোবর মাসেই এই নবপঞ্চম যোগের সংযোগ রয়েছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
E-Paper










