১২ ঘণ্টার মধ্যে শনি-মঙ্গল তৈরি করবেন বিশেষ যোগ, এই ৩ রাশিতে কোন প্রভাব?

শনিদেব ও মঙ্গলদেবের ষড়াষ্টক যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের গাড়ি চালানো কিম্বা বিদ্যুতের কাজের সময় সাবধান থাকতে হবে? দেখে নিন।

Published on: Jun 19, 2025 9:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব ও মঙ্গলদেবের কৃপায় তৈরি হতে চলেছে ষড়াষ্টক যোগ। শনিদেব একটিই রাশিতে প্রায় আড়াই বছর ধরে থাকেন। তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। বর্তমানে মীন রাশিতে রয়েছেন শনিদেব। আর সেখানে তিনি বিভিন্ন গ্রহের সঙ্গে যুতি তৈরি করছেন। ২০ জুন, ২০২৫ সালে ভোরে মঙ্গলের সঙ্গে শনিদেব ১৫০ ডিগ্রি অবস্থানে থাকবেন। সেদিন ভোর ৫ টা ৩৪ মিনিটে এক কৌণিক অবস্থানে থাকার ফলে শনিদেব ও মঙ্গলদেব তৈরি করবেন ষড়াষ্টক যোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব এই সময় মীন রাশিতে রয়েছেন, আর মঙ্গল রয়েছেন সিংহ রাশিতে। ফলত তৈরি হচ্ছে ষড়াষ্টক যোগ। এই যোগের ফলে কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।

শনিদেব ও মঙ্গলদেব তৈরি করবেন ষড়াষ্টক যোগ।
শনিদেব ও মঙ্গলদেব তৈরি করবেন ষড়াষ্টক যোগ।

মেষ

স্বাস্থ্যের দিক থেকে ভালো প্রভাব নাও পড়তে পারে। কোনও মানসিক সমস্যার মুখে পড়তে পারেন। পরিবারে কোনও বিষয় নিয়ে ঝগড়া, ঝাঁটি লেগে থাকতে পারে। গাড়ি চালানোর সময় সাবধান। একটু সতর্কভাবে চলাফেরা করতে হতে পারে এই সময়। দুর্ঘটনা থেকে দূরে থাকতে হলে, সদা চোখ কান খোলা রেখে চলতে হবে। অফিসে কোনও বিষয় নিয়ে সিনিয়রদের সঙ্গে ঝামেলা হতে পারে। ঝগড়া ঝাঁটি হতে পারে।

কর্কট

ষড়াষ্টক যোগ বহু সমস্যার জন্ম দিতে পারে। বহু ধরনের মুশকিলের মুখে পড়তে হতে পারে। আর্থিক পরিস্থিতিতে খারাপ প্রভাব পড়বে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। মা বাবার স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে। কোথাও বিনিয়োগের আগে ভাবনা চিন্তা করে নেবেন। বিদ্যুৎ সংক্রান্ত কাজ ভালো করে দেখে করবেন, সাবধানে করবেন।

( মেঘালয়ের হানিমুনে ফেরার টিকিট কাটা ছিল না! সোনমের সঙ্গে রাজের সম্পর্ক কোথা থেকে? রাজার অটোপসি রিপোর্ট কী বলছে?)

( শ্রীনগর-কাটরা বন্দে ভারতে চড়ে বৈষ্ণোদেবী যাত্রা ফারুক আবদুল্লাহর, বললেন, 'মাতা নে বুলায়া হ্যায়')

( স্বামীর ঘনিষ্ঠতা ভালো লাগছে না! প্রেমিককে জানান সোনম? সন্দেহ এড়াতে সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট?)

মীন

এই রাশির জাতক জাতিকার মানসিক ও শারীরিক দিক থেকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। খামোখা ঝঞ্ঝাট থেকে ঝগড়া তৈরি হতে পারে। আপনি তাতে ফেঁসে যেতে পারেন। স্বাস্থ্য নিয়ে খুব সজাগ থাকুন। লাইফস্টাইলে নজর দিন। গাড়ি চালানোর সময় নজর রেখে চালান।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)