Shani shukra astrology: একজোট হচ্ছেন শনি, শুক্র! কপাল ফিরতে পারে একগুচ্ছ রাশির! লাকি কারা?

 শনিদেব ও শুক্রদেব একজোট হয়ে তৈরি করতে চলেছেন নবপঞ্চম রাজযোগ। তারফলে কারা কারা লাকি দেখে নিন।

Published on: Jul 18, 2025 9:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক রাশিকে প্রভাবিত করতে পারে নবপঞ্চম যোগ। আর এই নবপঞ্চম যোগই এবার তৈরি করতে চলেছেন শনিদেব ও শুক্রদেব। গুরু গ্রহ অক্টোবরে উচ্চ রাশি কর্কটে সঞ্চরণ করতে চলেছেন। এরফলেই তৈরি হবে শুভ নবপঞ্চম যোগ। শনিদেব আর শুক্রদেব এবার একসঙ্গে খেলা ঘোরাতে শুরু করছেন। তারফলে কোন কোন রাশি লাভ পাবে, দেখে নিন। রইল লাকি রাশির তালিকা।

শুক্রবার ও শনিবারের নবপঞ্চম রাজযোগে লাভের মুখ দেখতে পাবেন একাধিক রাশির জাতক জাতিকারা।
শুক্রবার ও শনিবারের নবপঞ্চম রাজযোগে লাভের মুখ দেখতে পাবেন একাধিক রাশির জাতক জাতিকারা।

কর্কট

আপনাদের জন্য নবপঞ্চম রাজযোগ লাভ দিতে চলেছে। গুরু আপনার রাশিতে সঞ্চরণ করছে। আপনার জনপ্রিয়তা এই সময় তুঙ্গে থাকবে। সঙ্গে সঙ্গে মান সম্মান কী প্রাপ্তিও হবে। বিবাহিতরা জাতক জাতিকারা পরিবারের সহযোগিতা পান। অনেকেই নিজে ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারেন। সিঙ্গলদের জন্য বিয়ের সম্মন্ধ আসতে পারে। আপনার কাজের শৈলীতে সুক্ষ্মতা আসতে পারে।

( Trump Tour and Pakistan Media: মুখ পুড়ল পাকিস্তানের! ট্রাম্পকে নিয়ে ভুয়ো খবর পাক মিডিয়ার, সপাটে জবাব হোয়াইট হাউসের)

( Delhi School Bomb Threat: সাত সকালে রাজধানী দিল্লির ২০র বেশি স্কুলে বোমা হানার হুমকি! তুঙ্গে তৎপরতা)

( Trump Tour and Pakistan Media: মুখ পুড়ল পাকিস্তানের! ট্রাম্পকে নিয়ে ভুয়ো খবর পাক মিডিয়ার, সপাটে জবাব হোয়াইট হাউসের)

মেষ

নবপঞ্চম রাজযোগের তৈরি হওয়া মেষ রাশির জাতক জাতিকার জন্য বেশ ফলদায়ী। নবপঞ্চম রাজযোগ, আপনার রাশির চতুর্থভাবে তৈরি হতে চলেছে। ফলত এই সময় কোনও বাহন বা সম্পত্তি কিনতে পারেন। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। এক্ষেত্রে ভালো বেতনের চাকরি পেতে পারেন। আপনার কোনও আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। এই সময় ভালো লাভ পেতে পারেন। কাজের দিক থেকে, ব্যবসার দিক থেকে লাভ পেতে পারেন। সম্পত্তির দিক থেকে কিছু লাভ ভাগ্যে আসতে পারে।

মীন

এই নবপঞ্চম রাজযোগ আপনার জন্য ইতিবাচক প্রমাণিত হতে পারে। এই সময় সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও ভালো খবর মিলতে পারে। এই সময় হতে পারে প্রেমের বিয়ে। আপনি এই সময় হঠাৎ করে হাতে পেতে পারেন টাকা। সম্পত্তি সম্পর্কিত কোনও দীর্ঘদিনের বিবাদ থেকে পেতে পারেন মুক্তি। ঘরে আসবে খুশির সময়। আপনার নানান ইচ্ছার পূর্তি হবে এই সময়।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)