Sheikh Hasina on US Deep State: সরকার পতনে হাত ছিল মার্কিন ডিপ স্টেটের? কী বললেন শেখ হাসিনা?

এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন, আমেরিকা সেন্ট মার্টিন্স দ্বীপে ঘাঁটি গড়তে চায়। এরই সঙ্গে ভারতের উত্তরপূর্বের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে।

Published on: Nov 17, 2025 8:25 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আমেরিকার ডিপ স্টেটের কারণেই কি শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল? এই প্রশ্ন বারবার সামনে এসেছে। ক্ষমতায় থাকাকালীন সময় হাসিার বিভিন্ন দাবির কারণে সেই সব জল্পনা ভিত্তিও পেয়েছে। এই আবহে শেষ হাসিনাকে সরাসরি প্রশ্ন করা হল জুলাই আন্দোলনে মার্কিন হাত থাকার সম্ভাবনার বিষয়ে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে হাসিনা অবশ্য বললেন, 'গতবছরের ঘটনায় বিদেশি শক্তির কোনও প্রভাব ছিল বলে কোনও চূড়ান্ত প্রমাণ এখনও আমি দেখিনি।'

আমেরিকার ডিপ স্টেটের কারণেই কি শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল? (REUTERS)
আমেরিকার ডিপ স্টেটের কারণেই কি শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল? (REUTERS)

এদিকে হাসিনার মতে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস আমেরিকান রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত এক ব্যক্তিত্ব। কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে, ইউনুসের ১৫ মাসের শাসনামলে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে গিয়েছে। আর এর জেরে নাকি পশ্চিমা উদারপন্থীদের মধ্যে ইউনুসের জনপ্রিয়তা প্রভাবিত হয়েছে। হাসিনা বলেন, 'ইউনুসকে নিজের ক্যাবিনেটে কট্টরপন্থীদের নিয়োগ করতে দেখে অনেক মার্কিনি উদারপন্থীরা হয়ত আর তাঁকে সেভাবে পছন্দ করেন না। তিনি যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছেন, তা সবাই দেখেছেন।'

এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন, আমেরিকা সেন্ট মার্টিন্স দ্বীপে ঘাঁটি গড়তে চায়। এরই সঙ্গে ভারতের উত্তরপূর্বের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে। পরবর্তীতে ক্ষমতায় এসে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছিল মহম্মদ ইউনুসের সরকারের। এই আবহে প্রশ্ন উঠেছিল, মানবিক করিডোরের ছক কষে হাসিনার সেই সব বক্তব্যকেই কি সত্যি বলে প্রমাণিত করছেন মহম্মদ ইউনুস? এরই মাঝে জানা গিয়েছিল, কক্সবাজারে নাকি মার্কিন সেনা পা রেখেছিল। যা ঘিরে জল্পনা আরও বেড়েছিল। পরে যদিও দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপের আবহে মানিক করিডরের সেই পরিকল্পনা এখনও কার্যকর ভাবে বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত, ক্ষমতায় থাকাকীলন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে হাসিনা আমেরিকার বিরুদ্ধে সেন্ট মার্টিন দ্বীপ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, এক মার্কিন আধিকারিক নাকি তাঁকে অফার দিয়েছেন যে সেন্ট মার্টিন দ্বীপে যদি নৌঘাঁটি করতে দেওয়া হয়, তাহলে কেউ তাঁকে ক্ষমতাচ্যুত করতে পাপবে না। এদিকে এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপি ঘনিষ্ঠ ছিলেন বলেও অভিযোগ করা হত আওয়ামি লিগের তরফ থেকে।

News/News/Sheikh Hasina On US Deep State: সরকার পতনে হাত ছিল মার্কিন ডিপ স্টেটের? কী বললেন শেখ হাসিনা?