Hasina Audio in Delhi Club: ভোটের মুখে বাংলাদেশ.. দিল্লির ক্লাব থেকে চলল হাসিনার পারদ চড়ানো অডিও বার্তা, টার্গেটে ইউনুস
দিল্লির ক্লাব থেকে চলল হাসিনার অডিও বার্তা। কী বলেছেন মুজিব কন্যা?
শেখ হাসিনাকে কেন্দ্র করে বহুবারই বাংলাদেশ দিল্লিতে চিঠি পাঠিয়েছে বলে দাবি করতে থেকেছে ঢাকা। এবার সেই দিল্লিতেই ফরেন করেসপন্ডেন্ট্স ক্লাবের এক কর্মসূচিতে চলল শেখ হাসিনার অডিও ক্লিপ। বাংলাদেশের অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগস্ট ভারতে আসেন। আশ্রয় নেন এদেশেই। তারপর থেকে হাসিনাকে ফেরত চেয়ে জোরালো সওয়াল করতে থাকে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ইস্যুতে বহুবার সরব হয়েছে ঢাকা। এবার সেই দিল্লির মাটিতেই শেখ হাসিনার অডিয়ো ক্লিপ এল প্রকাশ্যে। যে অডিয়ো বার্তায় আগাগোড়াঅ মুজিবকন্যা টার্গেটে রাখেন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে।

মহম্মদ ইউনুসকে ‘বিদেশিদের হাতের পুতুল’ বলে উল্লেখ করে, একের পর এক তোপ দাগেন। সামনেই বাংলাদেশে ভোট। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটের আগে, ভারতের রাজধানী দিল্লি থেকে এই অডিয়ো বার্তা উঠে আসা বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। হাসিনার পার্টি আওয়ামি লিগ এবারের বাংলাদেশের ভোটে নেই। এদিকে, এই অডিয়ো বার্তায় শেখ হাসিনা বলেন,'বাংলাদেশ আজ এক অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে, একটি জাতি যা আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত, তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়গুলির একটি অতিক্রম করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বোচ্চ মুক্তিযুদ্ধের মাধ্যমে জয়ী স্বদেশভূমি এখন উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং বিদেশী অপরাধীদের ভয়াবহ আক্রমণে বিধ্বস্ত। আমাদের একসময়ের শান্ত ও উর্বর ভূমি আহত, রক্তাক্ত ভূখণ্ডে পরিণত হয়েছে। সত্যি বলতে, সমগ্র দেশটি একটি বিশাল কারাগার, একটি ফাঁসির ক্ষেত্র, একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।'
তাঁর ভাষণে হাসিনা,'একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, এবং একজন দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী বিশ্বাসঘাতক' বলে ইউনুসকে উল্লেখ করেন। এখানেই শেষ নয়। পারদ চড়ানো ভাষণে শেখ হাসিনা বলেন,'সর্বত্রই কেবল ধ্বংসের মধ্যে বেঁচে থাকার জন্য সংগ্রামরত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। জীবনের জন্য মরিয়া আবেদন। ত্রাণের জন্য হৃদয়বিদারক আর্তনাদ। খুনি ফ্যাসিস্ট ইউনূস, একজন সুদখোর, একজন অর্থ পাচারকারী, একজন লুণ্ঠনকারী এবং একজন দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী বিশ্বাসঘাতক, তার সর্বগ্রাসী আদর্শ দিয়ে আমাদের জাতিকে রক্তাক্ত করে তুলেছে, আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে।' তিনি বলেন,'৫ আগস্ট, ২০২৪ তারিখে, একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে, জাতীয় শত্রু, খুনি ফ্যাসিস্ট ইউনূস এবং তার রাষ্ট্রবিরোধী জঙ্গি সহযোগীরা আমাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে, যদিও আমি সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি। সেই দিন থেকে, জাতি সন্ত্রাসের যুগে নিমজ্জিত হয়েছে, নির্দয়, নির্মম এবং শ্বাসরুদ্ধকর। গণতন্ত্র এখন নির্বাসনে।'
তাঁর ভাষণে বিএনপিকেও টার্গেট করেন হাসিনা। তিনি বলেন,' ২০২৪ সালের নির্বাচন সম্পর্কে, তারা বলেছিল যে তারা অংশগ্রহণ করবে না। আমরা তাদের আনার চেষ্টা করেছি, কিন্তু তারা আসেনি, তারা বয়কট করেছে। আওয়ামি লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং জিততে পেরেছে। আজ পর্যন্ত, এই নির্বাচন সম্পর্কে তারা যে প্রশ্নগুলি উত্থাপন করে .. তারা কি একটিও অনিয়ম হয়েছে তা দেখাতে পেরেছে?'
E-Paper











