Shoaib Akhtar U-Turn on Naqvi: নকভিকে 'অযোগ্য-অশিক্ষিত' আখ্যা দিয়ে লজ্জাজনক ইউ-টার্ন শোয়েব আখতারের

শোয়েব আখতার ভারতীয় নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছিলেন, 'একজন ক্রিকেট চালাতে জানেন না কিন্তু তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। এখন কী করা যেতে পারে? এখন দল কীভাবে চলবে?' যদিও এবার চাপের মুখে লজ্জাজনক ইউ-টার্ন নিতে বাধ্য হলেন শোয়েব আখতার।

Published on: Feb 17, 2026 12:39 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের কাছে পাকিস্তান হারার পরই পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির ওপর। মহসিন নকভিকে অশিক্ষিত ও অযোগ্য বলে অভিহিত করেছিলেন শোয়েব আখতার। ম্যাচের পর শোয়েব আখতার ভারতীয় নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছিলেন, 'একজন ক্রিকেট চালাতে জানেন না কিন্তু তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। এখন কী করা যেতে পারে? এখন দল কীভাবে চলবে?' যদিও এবার লজ্জাজনক ইউ-টার্ন নিতে বাধ্য হলেন শোয়েব আখতার।

মহসিন নকভিকে নিয়ে ইউ-টার্ন নিতে বাধ্য হলেন শোয়েব আখতার।
মহসিন নকভিকে নিয়ে ইউ-টার্ন নিতে বাধ্য হলেন শোয়েব আখতার।

এক পাকিস্তানি সংবাদ চ্যানেলে নিজের মন্তব্যের ব্যাখ্যা হিসেবে শোয়েব আখতার বলেন, 'অযোগ্য এবং অশিক্ষিত শব্দগুলো আমি মহসিন নকভি ভাইয়ের জন্য ব্যবহার করিনি। মনে হচ্ছিল আমি এই শব্দগুলো তাঁকেই বলেছি। আমি যে অযোগ্যতার বিষয়টি নিয়ে কথা বলেছি তা ছিল একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে: এই ধরনের ব্যক্তি যেকোনও প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারে। আমার ইঙ্গিত মহসিন নকভির দিকে ছিল না। বরং আমার ইঙ্গিত ছিল আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনাকারী শীর্ষ কর্মকর্তাদের দিকে। কিন্তু টেলিভিশন চ্যানেল বিষয়টি বিকৃত করেছে। একই অনুষ্ঠানে আমি আরও বলেছিলাম যে মহসিন নকভি সম্পর্কে আমাদের ভুল কথা বলা উচিত নয়, তিনি একজন ভালো মানুষ। তিনি পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান কিন্তু সঠিক পরামর্শ পান না।'

তবে শোয়েব ভারতীয় চ্যানেলে বলেছিলেন, 'একজন ক্রিকেট চালাতে জানেন না কিন্তু তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। এখন কী করা যেতে পারে? এখন দল কীভাবে চলবে? আপনি যখন অযোগ্য ও অশিক্ষিতদের বড় বড় চাকরি দেবেন, তখন তারা দেশকে ধ্বংস করে দেবে। সে যেকোনও ইতিসাহসকে নষ্ট করে দেবে। নজির আপনাদের সামনে রয়েছে।'

এদিকে পাকিস্তান ভারতের কাছে হারার আগেই লজ্জার চোটে স্টেডিয়াম ত্যাগ করেছিলেন নকভি। মাঠ ছাড়ার আগে নাকি পাকিস্তানের টিম ম্যানেজার নাভেদ আক্রাম চিমাকে নকভি বলে যান, 'ভারতের বিরুদ্ধে হার মেনে নেওয়া যায় না'। এর আগে সংবাদসংস্থা পিটিআই তাদের রিপোর্টে জানিয়েছিল, পাকিস্তানের ৫ উইকেট পড়ে যাওয়ার পরেই স্টেডিয়ামের ভিতর নকভিকে দেখা যায়নি। কিছু ক্ষণ পরে দেখা যায়, স্টেডিয়াম থেকে তাঁর গাড়ি বেরিয়ে যাচ্ছে। এর আগে ম্যাচের প্রাক্কালে আবার দলের সদস্যদের সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন। তবে ম্যাচ শেষে দলের সদস্যদের সঙ্গে আর দেখা করেননি নকভি।

উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের কাছে এই নিয়ে অষ্টমবার হেরেছে পাকিস্তান। তারা শুধুমাত্র ২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে জয়ী হয়েছিল। এদিকে ওডিআই এবং টি২০ বিশ্বকাপ মিলিয়ে ১৭টি ম্যাচে পাকিস্তানকে ১৬টিতে হারিয়েছে ভারত। এদিকে ভারতের কাছে এই ম্যাচে হেরে পাকিস্তান আপাতত আমেরিকার নিচে চলে গিয়েছে ক্রমতালিকায়। গ্রুপে এখন পাকিস্তান তিন নম্বরে আছে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে তারা হারলে বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে হবে। এর আগের টি২০ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান ছিটকে গিয়েছিল।