গোচর করতে চলেছেন শুক্র, আর লাভ বর্ষণ হবে কন্যা সহ একগুচ্ছ রাশিতে, লাকি কারা?

আসছে শুক্রের গোচর। তাতে লাভের মুখ দেখতে চলেছেন কারা?

Published on: Jun 10, 2025 9:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। শুক্র গোচর করার সঙ্গে সঙ্গেই একাধিক রাশিতে তার প্রভাব পড়তে থাকে। শুক্র যখন চাল বদল করে, তার প্রভাব সমস্ত দিকে পড়ে। জুন মাসের শেষের দিকে রয়েছে শুক্রের গোচর। তারফলে একাধিক রাশি লাভের মুখ দেখতে চলেছেন। শুক্রের গোচরের ফলে ২৯ জুন দৈত্যগুরু শুক্রদেব বহু রাশিকে লাভের মুখ দেখাতে চলেছেন।

শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

কন্যা

এই গোচর আপনার রাশির ভাগ্য আর বিদেশস্থানে রয়েছে। এই সময় আপনার কাজে সৌভাগ্যের সঙ্গত পাবেন। কোনও আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। আপনার নানান কাজে পেতে পারেন সুখ সুবিধা। মন সব সময় ভালো থাকবে। কেরিয়ারের দিক থেকে বহু সুযোগ সুবিধা পাবেন। দেশ বিদেশে কোথাও যাত্রা করতে পারেন। ধর্মককর্মের দিক থেকে এই সময় লাভ পাবেন।

( খুব প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভারতে সফর না করার পরামর্শ ঢাকার! আড়ালে কোন ইস্যু?)

( লস অ্যাঞ্জেলেস ঘিরে বড়সড় আইনি বিপাকে পড়তে পারে ট্রাম্প প্রশাসন? এল কার হুঁশিয়ারি?)

( মেঘালয়ের হানিমুনে ফেরার টিকিট কাটা ছিল না! সোনমের সঙ্গে রাজের সম্পর্ক কোথা থেকে? রাজার অটোপসি রিপোর্ট কী বলছে?)

সিংহ

কাজের দিক থেকে বিপুল লাভ আপনার দিকে আসবে। এই গোচর আপনার রাশিতে দশমভাবে হবে। কাজের দিক থেকে ভালো সাফল্য পাবেন। মনের মতো কোনও চাকরির সন্ধান পেতে পারেন। এই সময় ব্যবসায় ভালো লাভ পাবেন। বন্ধু আর সহকর্মীদের থেকে লাভ পাবেন। আপনার কাজ সহজ হবে। ব্যবসার বিস্তার করতে পারেন যাঁরা কাজ করেন তাঁরা। আপনার বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

(USর বিমানবন্দরে ভারতীয় ছাত্রকে হাতকড়া পরিয়ে,মাটিতে ফেলে…! Video প্রকাশ্যে আসতেই ময়দানে নামল দূতাবাস)

( শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাত খান পুলিশের জালে, কোথায় হল গ্রেফতারি?)

বৃষ

এই সময় আপনার জনপ্রিয়তা তুঙ্গে থাকবে। মান সম্মানের প্রাপ্তি হতে পারে। আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। বিবাহিতদের দাম্পত্য জীবন আগের থেকে ভালো হবে। যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এই সময় জীবনসঙ্গীর উন্নতি হবে। লক্ষ্য প্রাপ্তিতে আর জীবনে নতুন যোজনা পাওয়ার জন্য এই সময় ভালো।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)