'এয়ার ডিফেন্স জোনে' ঢুকল রাশিয়া ও চিনের যুদ্ধবিমান! ফাইটার পাঠাল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন এরিয়ায় (কাদিজেড) সাতটি রাশিয়ান ও দুটি চিনা সামরিক বিমান ঢুকে পড়েছে বলে দাবি করল সিওল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, সেই বিষয়টি নজরে আসতেই একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন এরিয়ায় (কাদিজেড) সাতটি রাশিয়ান ও দুটি চিনা সামরিক বিমান ঢুকে পড়েছে বলে দাবি করল সিওল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, সেই বিষয়টি নজরে আসতেই একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সিওলের জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) একটি বিবৃতি জারি করে বলেছে যে এই রাশিয়ান এবং চিনা বিমানগুলি স্থানীয় সময় সকাল ১০ টার দিকে কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (কাডিজেড) প্রবেশ করেছে। তবে কোনও বিমানই দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।
'এয়ার ডিফেন্স জোনে' ঢুকল রাশিয়া ও চিনের যুদ্ধবিমান! ফাইটার পাঠাল দক্ষিণ কোরিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে, যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত ব্যবস্থা হিসেবে তারা যুদ্ধবিমান পাঠিয়েছে। সংবাদসংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিদেশি বিমান প্রায় এক ঘণ্টা ধরে কাদিজেড থেকে উড়ে যায়। এয়ার ডিফেন্স জোনে প্রবেশের অনেক আগেই এসব বিমান শনাক্ত করা হয়।
কাদিজ একটি বিস্তৃত অঞ্চল যেখানে দেশগুলি নিরাপত্তার কারণে আগত বিমানের উপর নজর রাখে, তবে এটি তাদের আঞ্চলিক আকাশসীমা নয়। গত বছর নভেম্বরে পাঁচটি চিনা ও ছ'টি রুশ সামরিক বিমান কাদিজেডে পৌঁছানোর পর সিওল যুদ্ধবিমান মোতায়েন করেছিল। একই ধরনের ঘটনা আগেও ঘটেছিল। যৌথ কৌশলগত বিমান টহল' হিসেবে বলে উল্লেখ করেছে মস্কো এবং বেজিং।