Special Trains for IndiGo Cancellation: ইন্ডিগো বিমান বাতিলের আবহে স্পেশাল ট্রেন চালাবে রেল, ৩৭ ট্রেনে জুড়ছে বাড়তি কোচ

ইন্ডিগোর বিমান বাতিলের আবহে ৩৭টি প্রিমিয়াম ট্রেনে ১১৬টি বাড়তি কামরা সংযোজন করেছে রেল। এছাড়াও রেল ৪টি স্পেশাল ট্রেন চালাচ্ছে।

Published on: Dec 06, 2025 11:49 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইন্ডিগোর বিমান বাতিলের জেরে বহু যাত্রী সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। হাজার হাজার যাত্রী বিমানবন্দরগুলিতে আটকে পড়েছেন। এই আবহে বড় পদক্ষেপ রেলের। ৩৭টি প্রিমিয়াম ট্রেনে ১১৬টি বাড়তি কামরা সংযোজন করেছে রেল। এই নিয়ে রেল মন্ত্রক বিবৃতি জারি করে বলেছে, যে সব রুটে চাহিদা বেশি, সেগুলিতে ৬ ডিসেম্বর থেকে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার কোচ জুড়েছে রেল। এছাড়াও রেল ৪টি স্পেশাল ট্রেন চালাচ্ছে।

A police personnel stands guard at the Chhatrapati Shivaji Terminus (CST) railway station in Mumbai on November 11, 2025. Indian Prime Minister Narendra Modi on November 11, called a deadly car explosion near the historic Red Fort in the heart of the capital that killed at least eight people a "conspiracy", vowing those responsible will face justice. (Photo by Punit PARANJPE / AFP) (AFP)
A police personnel stands guard at the Chhatrapati Shivaji Terminus (CST) railway station in Mumbai on November 11, 2025. Indian Prime Minister Narendra Modi on November 11, called a deadly car explosion near the historic Red Fort in the heart of the capital that killed at least eight people a "conspiracy", vowing those responsible will face justice. (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

ডিভিশনগুলির মধ্যে সবচেয়ে বেশি ১৮টি ট্রেনে কোচ জুড়েছে দক্ষিণ রেল। এদিকে উত্তর রেল আটটি ট্রেনে বাড়তি থার্ড এসি এবং চেয়ার কার কোচ জুড়েছে। এদিকে পশ্চিম রেল ৪টি ট্রেনে অতিরিক্ত থার্ড এসি এবং ২ টায়ার কোচ জুড়েছে। পূর্ব রেল বিহার-দিল্লি রুটে একটি ট্রেনে বাড়তি ২ এসি কোচ জুড়েছে। এছাড়াও আরও তিনটি ট্রেনে অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ জুড়েছে পূর্ব রেল। এদিকে ইস্টকোস্ট রেল ভুবনেশ্বর-নয়াদিল্লি রুটে একাধিক ট্রেনে বাড়তি ২ এসি কামরা জুড়েছে। এদিকে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল ২টি গুরুত্বপূর্ণ ট্রেনে বাড়তি থার্ড এসি এবং স্লিপার কোচ জুড়েছে।

এদিকে রেলের তরফ থেকে জানানো হয়েছে, গোরক্ষপুর থএকে আনন্দ বিহার টার্মিনার পর্যন্ত এক জোড়া স্পেশাল ট্রেন (০৫৫৯১/০৫৫৯২) চালানো হবে ৭ এবং ৯ ডিসেম্বর। এদিকে জম্মু ও দিল্লি রুটে নয়াদিল্লি-শহিদ ক্যাপ্টেন তুষার মহাজন-নয়াদিল্লি বন্দে ভারত স্পেশাল (০২৪৩৯/০২৪৪০) চলবে ডিসেম্বরের ৬ তারিখে। এছাড়া নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি সুপারফাস্ট স্পেশাল (০৪০০২/০৪০০১) ট্রেন ছুটবে ৬ এবং ৭ ডিসেম্বর। এছাড়া হজরত নিজামুদ্দি থেকে তিরুবনন্দপুরম সেন্ট্রেল পর্যন্ত রিজার্ভড সুপারফাস্ট স্পেশাল (০৪০৮০) ট্রেন ছুটবে ৬ ডিসেম্বর।