সামরিক-শিক্ষা ক্ষেত্র সহযোগিতা জোরদার! দুই IITর সঙ্গে মৌ স্বাক্ষর সেনার

আইআইটি রোপার এবং আইআইটি কানপুরের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবিহিনীর ওয়েস্টার্ন কমান্ড।

Updated on: Jun 24, 2025 8:16 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সামরিক-শিক্ষা সহযোগিতা আরও জোরদার করতে আইআইটি রোপার এবং আইআইটি কানপুরের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবিহিনীর ওয়েস্টার্ন কমান্ড।চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আইআইটি রোপারের ১৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, টেকনোলজি বিজনেস ইনকিউবেটর ফাউন্ডেশন (টিবিআইএফ) একটি স্টার্টআপ এবং প্রদর্শনীর আয়োজন করেছিল। যেখানে ওয়েস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা-শিক্ষা সহযোগিতা জোরদার! দুই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মৌ স্বাক্ষর সেনার (HT_PRINT)
প্রতিরক্ষা-শিক্ষা সহযোগিতা জোরদার! দুই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মৌ স্বাক্ষর সেনার (HT_PRINT)

আরও পড়ুন-তাইওয়ানের ঘাড়ে নিঃশ্বাস চিনের? আশপাশে ঘুরছে লাল ফৌজের ১২ যুদ্ধ বিমান! সামনে এল বড় দাবি

সেই সময় মেজর জেনারেল অজয় ​​মহাজন, মেজর জেনারেল সুনীল রামপাল, ব্রিগেডিয়ার যোগেশ কৌরা এবং কর্নেল দীনেশের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলকে টিবিআইএফ-এর ডিরেক্টর ডঃ অথর্ব পৌণ্ড্রিক এবং আইআইটি রোপারের অনুশীলন বিভাগের অধ্যাপক লেফটেন্যান্ট জেনারেল সুরিন্দর সিং মহল প্রতিরক্ষা-কেন্দ্রিক প্রযুক্তি সম্পর্কে অবহিত করেছিলেন।সোমবার জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই অনুষ্ঠানে ইউএভি সিস্টেম, এফপিভি ড্রোন, ড্রোন ফরেনসিক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সলিউশনস এবং কৌশলগত পরিকাঠামো প্রযুক্তির মতো যুগান্তকারী আবিষ্কার প্রদর্শিত হয়।বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ওই সময়, আইআইটি রোপার এবং ওয়েস্টার্ন কমান্ডের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়।'

আরও পড়ুন-তাইওয়ানের ঘাড়ে নিঃশ্বাস চিনের? আশপাশে ঘুরছে লাল ফৌজের ১২ যুদ্ধ বিমান! সামনে এল বড় দাবি

এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আইআইটি কানপুরও ওয়েস্টার্ন কমান্ডের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে। যা ভারতের শিক্ষাগত সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।আইআইটি কানপুরের ডিরেক্টর অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল, লেফটেন্যান্ট জেনারেল কাটিয়ার এবং সামরিক নেতৃত্বের উপস্থিতিতে ওই মৌ স্বাক্ষর হয়েছে।সেনাবাহিনী এবং দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতার অধীনে গবেষণাধর্মী কাজের প্রসার, ভৌত বিজ্ঞান, বায়োমেডিক্যাল সায়েন্স এবং সাইবার নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রগুলি আরও বিস্তার লাভ করবে।

News/News/সামরিক-শিক্ষা ক্ষেত্র সহযোগিতা জোরদার! দুই IITর সঙ্গে মৌ স্বাক্ষর সেনার