সিংহ, কন্যা সহ একাধিক রাশির জাতকদের ভাগ্যে উজ্জ্বল দিন আনছেন সূর্যদেব! আসছে গোচর

সূর্যদেবের কৃপায় একাধিক রাশির জাতক জাতিকার ভাগ্যে ভালো সময় আসতে চলেছে।

Published on: Jun 22, 2025 9:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেবকে গ্রহদের রাজা বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেবের বিশেষ জায়গা রয়েছে জাতক জাতিকার কোষ্ঠীতে। এই সূর্যদেব যে রাশির জাতক জাতিকার উপর কৃপা করেন, বা যাঁদের কোষ্ঠীতে ভালো স্থানে থাকেন, তাঁদের লাভের সীমা থাকে না! আসন্ন সময়ে সূর্যদেব যাবেন মিথুন থেকে কর্কট রাশিতে। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন।

কর্কট রাশিতে সূর্যের গোচর আসন্ন।
কর্কট রাশিতে সূর্যের গোচর আসন্ন।

বৃষ

সূর্যের গোচর বৃষ রাশিতে জাতক জাতিকাকে ভালো লাভ দেবে। চাকরি আর ব্যবসায় আসবে উন্নতির ছোঁয়া। প্রেমের সম্পর্কে আসবে মাধুর্য। নতুন কাজের শুরু হতে পারে এই সময়। খুব পরিশ্রম দিয়ে যে কাজ করেছেন, তা থেকে পাবেন অপার লাভ। নিডের পরিশ্রমের সূত্রে কাজের জায়গায় উচ্চ আধিকারিকদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। আপনার প্রতিস্পর্ধা বাড়বে। পদোনন্তির যোগ রয়েছে। চাকরি যাঁরা খুঁজছেন, তাঁরাও পাবেন লাভ।

সিংহ

ভূমি আর গাড়ির সুখ প্রাপ্তি হতে পারে। পেশাগত জীবনে আসা উপলব্ধি আগের থেকে ভালোর দিকে যাবে। এই সমস্ত অভিজ্ঞতাই আপনার জন্য হবে দামি। বৈবাহিক জীবনে আসবে মাধুর্য। ভাইবোনের মধ্যে সম্পর্ক ভালো হবে। আর্থিক বিবাদ মিটে যাবে। পড়ুয়ারা কোনও সাফল্য পেতে পারেন।

( ‘অনেক টার্গেট এখনও বাকি… হয় শান্তি, নয় ইরানের ট্র্যাজেডি’, তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের)

(মার্গী অবস্থায় শনি ঘোরাতে চলেছেন খেলা! অশান্তি সরে গিয়ে সুখ বাড়বে কাদের?)

কন্যা

ধন দৌলতে বৃদ্ধির নতুন নতুন সুযোগ আসবে। আয়ের দিক থেকে নতুন লাভ হবে। আসবে টাকা। আয়ের দিক থেকে হবে ধনলাভ। চাকরির জায়গায় পরিবেশ থাকবে ভালো। উচ্চ আধিকারিকদের সহযোগিতা মিলবে। ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্যে উন্নতি হবে। দীর্ঘ দিন ধরে চলা কোনও অসুখ থেকে পাবেন মুক্তি। আনন্দদায়ক জীবন কাটাতে পারবেন।

(‘এবার শান্তির সময়’, ইরানের বুকে ৩ পারমাণবিক কেন্দ্র US গুঁড়িয়ে দেওয়ার পর বার্তা ট্রাম্পের)

( ইরানে USর হানার পর মার্কিন শহরগুলিতে হাই অ্যালার্ট! নিউ ইয়র্ক, ওয়াশিংটনে কী পরিস্থিতি?)

(পহেলগাঁও কাণ্ডে NIAর জালে ২, ধৃতদের বিরুদ্ধে কোন অভিযোগ? জেরায় কী জানা গেল?)

( মার্গী অবস্থায় শনি ঘোরাতে চলেছেন খেলা! অশান্তি সরে গিয়ে সুখ বাড়বে কাদের?)

সূর্যদেবের গোচর কবে রয়েছে?

আগামী ১৬ জুলাই গোচর করতে চলেছেন সূর্যদেব। যার প্রভাব সব রাশিতেই পড়বে। তবে কিছু রাশিতে এই প্রভাব সবচেয়ে বেশি পড়বে। আর কিছু রাশিতে এর সুপ্রভাব পড়বে।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)