T20 Mumbai 2025: আইপিএল ফাইনালের পরের দিনেই ব্যাট হাতে তাণ্ডব সূর্যকুমার যাদবের, যদিও জেতাতে পারলেন না দলকে- ভিডিয়ো

T20 Mumbai 2025: হার দিয়ে মুম্বই টি-২০ লিগ অভিযান শুরু করল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ট্রায়াম্ফস নাইটস।

Published on: Jun 05, 2025 2:58 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও পড়ুন:- নিজে পারেননি, তাই ক্যাপ্টেন পতিদারের কৃতিত্বকে কুর্নিশ কোহলির, ছুঁড়ে দিলেন ‘অমূল্য’ উপহার- ভিডিয়ো

আইপিএল ফাইনালের পরের দিনেই ব্যাট হাতে তাণ্ডব সূর্যর। ছবি- স্টার স্পোর্টস টুইটার।
আইপিএল ফাইনালের পরের দিনেই ব্যাট হাতে তাণ্ডব সূর্যর। ছবি- স্টার স্পোর্টস টুইটার।

জবাবে ব্যাট করতে নেমে ঈগল থানে ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে ঈগল থানে। বরুণ লাভান্দে ৩৮ বলে ৫৭ রান করেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ২২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন সাইরাজ পাতিল। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। নাইটসের হয়ে মিনাদ মঞ্জরেকর ২৩ রানে ২টি উইকেট দখল করেন।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আগাগোড়া দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে আইপিএল ২০২৫-এর মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সূর্যকুমার যাদব। আইপিএল শেষ হলেও রান তোলায় বিরাম নেই সূর্যর। আইপিএল ফাইনালের পরের দিনেই মুম্বই টি-২০ লিগে ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতের টি-২০ ক্যাপ্টেন। যদিও দল হারায় ব্যর্থ হয় তাঁর অধিনায়কোচিত লড়াই।

বুধবার ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমিতে টি-২০ মুম্বইয়ের তৃতীয় লিগ ম্যাচে সম্মুখসমরে নামে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ট্রায়াম্ফস নাইটস মুম্বই নর্থ-ইস্ট ও অথর্ব আঙ্কোলেকরের ঈগল থানে স্ট্রাইকার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাইটস।

আরও পড়ুন:- ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এ নেপালের চমক জারি, স্কটিশদের পরে এবার ডাচদের হারালেন রোহিতরা

জিগর সুরেন্দ্র রানা ও ক্যাপ্টেন সূর্যকুমারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে নাইটস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে। রানা ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৫৩ রান করেন। সূর্যকুমার ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন।

এছাড়া পরীক্ষিত ভালসাঙ্গকর ২৯, জয় সঞ্জয় জৈন ২৪ ও সূর্যাংশ শেডগে ৮ রানের যোগদান রাখেন। ঈগল থানের হয়ে ১টি করে উইকেট নেন হর্ষ তান্না, অমিত পান্ডে ও শশাঙ্ক আটারদে। নাইটসের চারজন ব্যাটার রান-আউট হয়ে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন:- Virat Kohli's Trophy List: ২টি বিশ্বকাপের পরে এবার IPL, সব জিতেছেন কোহলি, শুধু চিরকালের মতো অধরা থেকে গেল ‘সেরা’ ট্রফি

News/News/T20 Mumbai 2025: আইপিএল ফাইনালের পরের দিনেই ব্যাট হাতে তাণ্ডব সূর্যকুমার যাদবের, যদিও জেতাতে পারলেন না দলকে- ভিডিয়ো
News/News/T20 Mumbai 2025: আইপিএল ফাইনালের পরের দিনেই ব্যাট হাতে তাণ্ডব সূর্যকুমার যাদবের, যদিও জেতাতে পারলেন না দলকে- ভিডিয়ো