India-Pakistan Border: পাক সীমান্তে সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গেল, গুলি চালাল ভারতীয় সেনা, শুরু মিশন

পাকিস্তান সীমান্তে একাধিক সন্দেহভাজন ড্রোনের গতিবিধি ধরা পড়ল। রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক 'ফরোয়ার্ড' এলাকায় সন্দেহভাজন ড্রোনের গতিবিধি নজরে এসেছে সুরক্ষা বাহিনীর। 

Published on: Jan 11, 2026 11:29 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তান সীমান্তে একাধিক সন্দেহভাজন ড্রোনের গতিবিধি ধরা পড়ল। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক 'ফরোয়ার্ড' এলাকায় সন্দেহভাজন ড্রোনের গতিবিধি নজরে এসেছে সুরক্ষা বাহিনীর। উড়ে আসা ওই বস্তুগুলি পাকিস্তানের দিক এসেছিল। কয়েক মিনিট ধরে ওড়ার পরে ফিরে যায়। সেই পরিস্থিতিতে পালটা জবাব দিয়েছে ভারতীয় সুরক্ষা বাহিনীও। গুলি চালানো হয়েছে। সেইসঙ্গে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

পাকিস্তান সীমান্তে একাধিক সন্দেহভাজন ড্রোনের গতিবিধি ধরা পড়ল বলে পিটিআইয়ের রিপোর্টে জানানো হল। (বাঁ-দিকের ছবি সৌজন্যে সংগৃহীত এবং ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পাকিস্তান সীমান্তে একাধিক সন্দেহভাজন ড্রোনের গতিবিধি ধরা পড়ল বলে পিটিআইয়ের রিপোর্টে জানানো হল। (বাঁ-দিকের ছবি সৌজন্যে সংগৃহীত এবং ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আলো জ্বলছে দপদপ করে, একাধিক বস্তু উড়তে দেখা যায়

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট নাগাদ গানিয়া-কালসিয়ান গ্রামে সন্দেহভাজন ড্রোন দেখতে পেয়ে মিডিয়াম ও লাইট মেশিন গান থেকে গুলি চালান ভারতীয় সেনার জওয়ানরা। যাঁরা নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরিতে মোতায়েন ছিলেন। ওই একই সময় রাজৌরির খাব্বার গ্রামে আরও একটি ড্রোন দেখা যায়। ওই উড়ন্ত বস্তুতে আলো জ্বলছিল, নিভছিল। যা কালোকোটের ধর্মসাল গ্রাম থেকে এসেছিল। আর চলে যায় ভারাখের দিকে।

আবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিট নাগাদ সাম্বায় রামগড় সেক্টরে চক বাবরাল গ্রামের মাথার উপরে একইরকম ড্রোনের মতো বস্তু দেখা যায়। সন্ধ্যা ছ'টা ২৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলার মানকোটে সেক্টর টোপার দিকে একটি ড্রোন জাতীয় বস্তুকে উড়ে যেতে দেখা যায় বলে জানিয়েছেন আধিকারিকরা।

ড্রোন থেকে অস্ত্র ফেলা হয়েছিল

তারইমধ্যে তাঁরা জানিয়েছেন যে শুক্রবার রাতেই আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাম্বা জেলার পালুরা গ্রামে ড্রোন থেকে অস্ত্র ফেলা হয়েছিল। উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড। আর যে ড্রোন থেকে অস্ত্র ফেলা হয়েছিল, সেটা পাকিস্তান থেকে এসেছিল বলে অভিযোগ উঠেছে।