Bangladesh on Adani Deal:আদানিগোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তি ঘিরে তারেকের বাংলাদেশ কোন পথে? কী চাইছে ঢাকা? এল রিপোর্ট
ব্লুমবার্গের রিপোর্টে কী বলা হয়েছে?
সদ্য সরকার পাল্টেছে বাংলাদেশে। বিএনপির তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ এবার আদানি পাওয়ারের বিদ্যুতের দাম ঘিরে সংস্থার সঙ্গে আলোচনা করতে আগ্রহী। এমনই রিপোর্ট প্রকাশ করেছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ। রিপোর্ট বলছে, আদানি পাওয়ারের বিদ্যুতের দাম বেশি হওয়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে আলোচনা করতে চায় বিএনপির নেতৃত্বের নতুন সরকার।

বিদ্যুৎ নিয়ে আদানিগোষ্ঠীর সঙ্গে আলোচনার বিষয়টি বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন নতুন উদ্যোগের মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে। সূত্র উল্লেখ করে রিপোর্ট বলছে, আদানি বিদ্যুৎ উৎপাদনে যে কয়লা ব্যবহার করে সেটির দাম অনেক বেশি। ফলত বিদ্যুতের দাম বাড়ছে। যার দামের ভার বহন করতে হচ্ছে বাংলাদেশকে। রিপোর্ট বলছে, একটি সূত্রের দাবি, আদানিদের বিদ্যুতের দাম নিয়ে গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে চাইছে ঢাকা। তবে আদানিদের সঙ্গে বিষয়টি এখনও উত্থাপন করেনি বাংলাদেশ।
এদিকে, মিডিয়া রিপোর্ট বলছে, আদানি গোষ্ঠীর তরফে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে, পুনঃআলোচনার ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করেনি বাংলাদেশের নতুন সরকার। প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি। এটি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র। ঝাড়খণ্ডের এই কেন্দ্রে উৎপাদিত ১ হাজার ৬০০ মেগাওয়াটের প্রায় পুরোটাই বাংলাদেশে সরবরাহ করছে আদানি পাওয়ার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ২৫ বছরের চুক্তি হয়।
ব্লুমবার্গের রিপোর্ট দাবি করছে, যদি তারেক রহমানের ঢাকা, আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ নিয়ে পুনরায় আলোচনা করতে চায়, তাহলে তা দিল্লি, ঢাকা সম্পর্কে প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে আসেন। সেই সময় থেকেই তিনি ভারতে আশ্রিত। এই পরিস্থিতিতে বাংলাদেশের শাসনভারের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের মহম্মদ ইউনুস। সেই সময় থেকেই আদানি গোষ্ঠীকে ঘিরে একাধিক অভিযোগ ওঠে ঢাকায়। সেই জায়গা থেকে আদানি গোষ্ঠীকে ঘিরে বর্তমানে তারেক রহমানের ঞাকা কী চাইছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
E-Paper











