Thailand-Cambodia War Latest Update: ট্রাম্প 'শান্তি পুরস্কার' পাওয়ার পরপরই তাঁর থামানো যুদ্ধ ফের শুরু হয়ে গেল!

থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের সংঘাত বেঁধেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়া দাবি করেছে, থাই বায়ুসেনা নাকি তাঁদের এলাকায় এয়ারস্ট্রাইক করেছে। এদিকে সংঘাতে এখনও পর্যন্ত এক থাই সেনার মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে।

Published on: Dec 08, 2025 10:32 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি ফিফার তরফ থেকে শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন স্থানে চলা যুদ্ধ থামানোর জন্যেই এই সম্মান দেওয়া হয়েছিল ট্রাম্পকে। তবে তিনি সেই পুরস্কার পাওয়ার কয়েকদিন পরই তাঁর থামানো এক যুদ্ধ ফের শুরু হয়ে গেল। রিপোর্ট অনুযায়ী, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের সংঘাত বেঁধেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। এই আবহে দুই দেশের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। কম্বোডিয়া দাবি করেছে, থাই বায়ুসেনা নাকি তাঁদের এলাকায় এয়ারস্ট্রাইক করেছে। এদিকে সংঘাতে এখনও পর্যন্ত এক থাই সেনার মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। দুই পক্ষের অনেকেই জখম।

নতুন করে কম্বোডিয়ার সঙ্গে সংঘাতে এখনও পর্যন্ত এক থাই সেনার মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। (AFP)
নতুন করে কম্বোডিয়ার সঙ্গে সংঘাতে এখনও পর্যন্ত এক থাই সেনার মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। (AFP)

থাই সেনার মেজর জেনারেল ভিনথাই সুওয়ারি বলেন, কম্বোডিয়ার বাহিনী চং আন মার কাছে গুলি চালায়। একই সঙ্গে কম্বোডিয়া বলছে, এর আগেও থাই সেনারা উস্কানি দিয়েছিল। থাইল্যান্ড বলেছে যে সীমান্তের গ্রামগুলি থেকে প্রায় ৭০ শতাংশ লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। এর আগে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে কিছুটা স্বাভাবিক হয়েছিল পরিস্থিতি।

থাইল্যান্ডের সুরিন প্রদেশের 'তা কোয়াই' মন্দিরের কাছে সংঘাতে গত অক্টোবরে কম্বোডিয়ার মোট ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে থাইল্যান্ডের মোট নিহতের সংখ্যা ছিল ২০। পাঁচ দিনে সেই সংঘাত থেমেছিল। আর নতুন করে সীমান্ত সংঘাত নিয়ে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেছেন, থাই সেনাবাহিনীই প্রথম কম্বোডিয়ার সৈন্যদের ওপর হামলা চালায়। তিনি বলেন, ৮ ডিসেম্বর প্রাথমিক হামলায় কম্বোডিয়া পাল্টা জবাব দেয়নি। তিনি বলেন, 'কম্বোডিয়া অনুরোধ করছে যে, অবিলম্বে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করুক থাইল্যান্ড।' এদিকে ট্রাম্প প্রায় সময়ই জপ করার মতো একবার করে দাবি করে চলেন, তিনি ৭-৮টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ভারত-পাক যুদ্ধ। এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। থাই-কম্বোডিয়া যুদ্ধ থামাতেও ট্রাম্প বাণিজ্যকে হাতিয়ার করেছিলেন বলে দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি নোবেলের দাবি করেছিলেন। তবে সেটা না পেলেও সম্প্রতি তাঁকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়।