ভারতীয় পাসপোর্টের কামাল! এখন ভিসা ছাড়াই এই দেশগুলিতে ভ্রমণ করতে পারবেন সস্তায়

মঙ্গলবারই নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স।

Published on: Jan 14, 2026 1:12 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশ্বের সুন্দর সুন্দর দেশগুলিতে যেতে এখন থেকে আর ভিসার প্রয়োজন হবে না। এসব দেশ ভারতীয়দের জন্য এবার থেকে ভিসামুক্ত। ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর ২০২৬ সালের জানুয়ারি সংস্করণ সদ্য প্রকাশিত হয়েছে। সেখানে জানা গেছে, তালিকায় পাঁচ ধাপ উপরে উঠে ৮০তম স্থানে উঠে এসেছে ভারতীয় পাসপোর্ট। সুখবর হল ভারতীয় পাসপোর্টধারীরা এখন ৫৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

ভারতীয় পাসপোর্টের কামাল!
ভারতীয় পাসপোর্টের কামাল!

মঙ্গলবারই নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, গত বছরের তালিকায় ৮৫তম স্থানে ছিল ভারত। এক বছরের মধ্যেই এই ক্রমতালিকায় পাঁচ ধাপ উন্নতি হয়েছে দেশের। ভারতের সঙ্গে নাইজার ও আলজেরিয়ারও একই স্থানে রয়েছে। সবমিলিয়ে ৫৫টি জায়গায় ভিসা ছাড়াই যেতে পারবেন ভারতের পাসপোর্ট হোল্ডাররা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন দেশে ভারতীয়রা পাসপোর্ট দিয়ে, ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

ভিসামুক্ত দেশের তালিকা-

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল: ভুটান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, মরিশাস এবং ফিজি

ক্যারিবিয়ান: বার্বাডোস, ডোমিনিকা, গ্রেনাডা, জামাইকা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। সে দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে যেতে পারেন। এরপর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের পাঁচটি দেশ-ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

সবচেয়ে দুর্বল পাসপোর্ট

‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর তালিকায় একেবারে তলানিতে রয়েছে বাংলাদেশে (৯৫), পাকিস্তান (৯৮তম), ইয়েমেন (৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) ও আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩৭, ৩১, ২৯, ২৬ ও ২৪টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্স কী?

ব্রিটেন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মোট ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনা করে এই র‌্যাংকিং তৈরি করেছে। এটি বিশ্বব্যাপী পাসপোর্টের ক্ষমতা ও নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ মূল্যায়নের সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম হিসেবে গণ্য হয়।