পরপর বিমান বাতিলের জন্য ২.১ মিলিয়ন ডলার জরিমানা হয় এই সংস্থার, ইন্ডিগোর কী হবে?

ভারতে ইন্ডিগোর সংকটের জেরে এখন পর্যন্ত ৪,৫০০-রও বেশি বিমান বাতিল করা হয়েছে। তার জেরে দেশের বিভিন্ন প্রান্তের চরম সমস্যার মুখে পড়েছে। আর সেই পরিস্থিতিতে ইন্ডিগোর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Published on: Dec 08, 2025 4:47 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতে ইন্ডিগোর সংকটের জেরে এখন পর্যন্ত ৪,৫০০-রও বেশি বিমান বাতিল করা হয়েছে। তার জেরে দেশের বিভিন্ন প্রান্তের চরম সমস্যার মুখে পড়েছে। আর সেই পরিস্থিতিতে ইন্ডিগোর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইন্ডিগোর ঘটনাকে হালকা চালে দেখা যাচ্ছে না। বরং ওই উড়ান সংস্থার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যা অন্যান্য় কোম্পানির কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি।

ভারতে ইন্ডিগোর সংকটের জেরে এখন পর্যন্ত ৪,৫০০-রও বেশি বিমান বাতিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
ভারতে ইন্ডিগোর সংকটের জেরে এখন পর্যন্ত ৪,৫০০-রও বেশি বিমান বাতিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

তারইমধ্যে ইউরোপীয় বিমান সংস্থা রায়ান এয়ারের ঘটনা সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, প্রায় ২,০০০ বিমান বাতিল হওয়ার কারণে ২০১৭ সালে ওই সংস্থাকে প্রায় চার লাখ যাত্রীকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। ইতালি জরিমানা করেছিল ২.১৯ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, ইন্ডিগো বিপর্যয়ের পরে রবিবার দুপুর-বিকেল পর্যন্ত যাত্রীদের ৬১০ কোটি টাকার বেশি রিফান্ডের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় ইন্ডিগো উড়ান সংস্থা। ইন্ডিগোর বিমান বাতিলের জেরে বহু যাত্রী সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। হাজার হাজার যাত্রী বিমানবন্দরগুলিতে আটকে পড়েছেন। এই আবহে বড় পদক্ষেপ রেলের। ৩৭টি প্রিমিয়াম ট্রেনে ১১৬টি বাড়তি কামরা সংযোজন করেছে রেল। এই নিয়ে রেল মন্ত্রক বিবৃতি জারি করে বলেছে, যে সব রুটে চাহিদা বেশি, সেগুলিতে ৬ ডিসেম্বর থেকে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার কোচ জুড়েছে রেল। এছাড়াও রেল চারটি স্পেশাল ট্রেন চালাচ্ছে।

আরও পড়ুন: ভারতের ২০২৬ সাল শুরু হবে বন্দুক দিয়ে! প্রথম দফার ৪০,০০০ LMG দেবে ইজরায়েলি সংস্থা

ডিভিশনগুলির মধ্যে সবচেয়ে বেশি ১৮টি ট্রেনে কোচ জুড়েছে দক্ষিণ রেল। এদিকে উত্তর রেল আটটি ট্রেনে বাড়তি থার্ড এসি এবং চেয়ার কার কোচ জুড়েছে। এদিকে পশ্চিম রেল ৪টি ট্রেনে অতিরিক্ত থার্ড এসি এবং ২ টায়ার কোচ জুড়েছে। পূর্ব রেল বিহার-দিল্লি রুটে একটি ট্রেনে বাড়তি ২ এসি কোচ জুড়েছে। এছাড়াও আরও তিনটি ট্রেনে অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ জুড়েছে পূর্ব রেল। এদিকে ইস্টকোস্ট রেল ভুবনেশ্বর-নয়াদিল্লি রুটে একাধিক ট্রেনে বাড়তি ২ এসি কামরা জুড়েছে। এদিকে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেল দুটি গুরুত্বপূর্ণ ট্রেনে বাড়তি থার্ড এসি এবং স্লিপার কোচ যুক্ত করেছে।

আরও পড়ুন: ব্রিটিশদের তাড়াতে বন্দে মাতরম গাওয়া হত, তখন আপনার পূর্বপূরুষরা কোথায় ছিলেন? মোদীকে নিশানা কংগ্রেসের