Traffic Police Challan: স্কুটির দাম ১ লাখ টাকা, ২০.৭৪ লাখ টাকার চালান কাটল পুলিশ! পরে বলল ‘মিসটেক….’

পুলিশের বিরুদ্ধে এক আশ্চর্যজনক কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে এক দারোগা ট্র্যাফিক আইন লঙ্ঘনের জন্য এক স্কুটি চালককে ২০.৭৪ লাখ টাকার চালান ধরিয়েছেন। যেখানে স্কুটির দাম এক লাখ টাকার মতো।

Published on: Nov 08, 2025 7:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে পুলিশের বিরুদ্ধে এক আশ্চর্যজনক কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে এক দারোগা ট্র্যাফিক আইন লঙ্ঘনের জন্য এক স্কুটি চালককে ২০.৭৪ লাখ টাকার চালান ধরিয়েছেন। চালানের কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্র্যাফিক পুলিশ সক্রিয় হয়। এসপি (ট্র্যাফিক) নয়ী মন্ডিতে পৌঁছে চালানটি সংশোধন করান। এখন এই চালানটি প্রায় চার হাজার টাকার করা হয়েছে।

স্কুটির দাম ১ লাখ টাকা, ২০.৭৪ লাখ টাকার চালান কাটল পুলিশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
স্কুটির দাম ১ লাখ টাকা, ২০.৭৪ লাখ টাকার চালান কাটল পুলিশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

২০.৭৪ লাখ টাকার ট্র্যাফিক চালান!

একাধিক রিপোর্ট অনুযায়ী, গান্ধী কলোনি পুলিশ চৌকিতে কর্মরত দারোগা নবাব সিং চৌকিতে গাড়ির চেকিং করছিলেন। চেকিংয়ের সময় তিনি একজন স্কুটি চালককে থামান। দারোগা স্কুটি আরোহীর কাছে কাগজপত্র দেখতে চান। এর উত্তরে স্কুটি আরোহী এদিক-ওদিকের কথা বলতে শুরু করেন। স্কুটির কাগজপত্র না থাকা এবং চালকের হেলমেট না পরার কারণে দারোগা স্কুটিটি বাজেয়াপ্ত করে তার চালান কাটেন। চালানে জরিমানার পরিমাণ দেখে চালকের তো চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ স্কুটিটির ২০.৭৪ লাখ টাকার চালান কাটা হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় চালান

কিছুক্ষণ পরেই চালানের কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে ট্র্যাফিক পুলিশ সক্রিয় হয়। অন্যদিকে, স্কুটির এত বড় অঙ্কের চালানটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। মানুষের মধ্যে এই চালানটি আলোচনার বিষয় হয়ে ওঠে। একাধিক রিপোর্টে দাবি করা হয়, স্কুটির দাম এক লাখ টাকা। আর চালান কাটা হয়েছে ২০.৭৪ লাখ টাকার।

টাইপিং মিসটেক হয়েছে, দাবি পুলিশের

এসপি ট্র্যাফিক অতুল চৌবে নয়ী মন্ডি কোতোয়ালিতে পৌঁছে চালানের অঙ্কটি সংশোধন করান। তিনি জানান যে, চালান কাটার সময় ধারা ২০৭ দেওয়ার কথা ছিল, যা ভুলবশত টাকার কলামে লেখা হয়ে যায়, যার কারণে চালানের পরিমাণ লক্ষাধিক হয়ে যায়। স্কুটির কাগজপত্র এবং লাইসেন্স না পাওয়ায় সেটি বাজেয়াপ্ত করা হয়েছে।

News/News/Traffic Police Challan: স্কুটির দাম ১ লাখ টাকা, ২০.৭৪ লাখ টাকার চালান কাটল পুলিশ! পরে বলল ‘মিসটেক….’