EU Chief: ট্রাম্পের বাড়তি শুল্ক চাপানোর প্রস্তাব ‘মিসটেক’! স্পষ্টবাক EU চিফ, ভারতের সঙ্গে আসন্ন চুক্তি নিয়ে বললেন..

ইউরোপিয় ইউনিয়নের চিফ লেইন বলছেন,' প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক (চাপানো) একটি ভুল (মিসটেক) দিক, বিশেষ করে দীর্ঘস্থায়ী মিত্রদের মধ্যে।'

Published on: Jan 20, 2026 7:15 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত শুল্ক-বোমা বর্ষণের মাঝে এবার ভারত ও ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) মধ্যে হতে চলা বাণিজ্য সমঝোতা নিয়ে তাৎপর্যবাহী ইঙ্গিত দিলেন ইইউ-র প্রধান উরসুলা ভন দের লেইন। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-র অনুষ্ঠানে, তিনি বিশ্ব নেতৃত্বের সামনে ইঙ্গিত দেন, যে উভয় পক্ষ ‘একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে’, যা বিশ্বব্যাপী বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলকে নতুন করে রূপ দিতে পারে। এদিকে, এদিন উরসুলা, সদ্য গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক-বোমা আরোপ নিয়েও মুখ খোলেন। ইউরোপিয় দেশগুলির তরফে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দেন মার্কিন মুলুককে।

বাড়তি শুল্ক চাপিয়ে ‘মিসটেক’ করেছেন ট্রাম্প! স্পষ্টবাক EU চিফ, ভারতের সঙ্গে আসন্ন চুক্তি নিয়ে বললেন..Photographer: Krisztian Bocsi/Bloomberg (Bloomberg)
বাড়তি শুল্ক চাপিয়ে ‘মিসটেক’ করেছেন ট্রাম্প! স্পষ্টবাক EU চিফ, ভারতের সঙ্গে আসন্ন চুক্তি নিয়ে বললেন..Photographer: Krisztian Bocsi/Bloomberg (Bloomberg)

ট্রাম্পের শুল্ক বোমা নিয়ে কী বললেন ইইউ চিফ?

ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেইন, সদ্য গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান ঘিরে পাল্টা সুর চড়িয়েছেন। ইইউ চিফ বলেছেন,'আমাদের নিম্নগামী পাকদণ্ডীর দিকে ঠেলে দিলে কেবল সেই প্রতিপক্ষকেই সাহায্য করা হবে যাদের আমরা উভয়ই কৌশলগত দৃশ্যপট থেকে দূরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমাদের প্রতিক্রিয়া হবে অবিচল, ঐক্যবদ্ধ এবং সমানুপাতিক।' আমেরিকার গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করা ইউরোপিয় দেশগুলির ওপর কড়া মনোভাব নেন। আগামী মাস থেকে যুক্তরাজ্য এবং সাতটি ইউরোপীয় দেশের উপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর, ইউরোপ পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে। এদিকে, ফ্রান্সের ওপর বেজায় চটেছেন ট্রাম্প। সেদেশের ওপর তিনি ২০০ শতাংশ শুল্ক আরোপ করবেন, বলে হুমকি দেন। এই অবস্থায় ইউরোপিয় ইউনিয়নের চিফ লেইন বলছেন,' প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক (চাপানো) একটি ভুল (মিসটেক) দিক, বিশেষ করে দীর্ঘস্থায়ী মিত্রদের মধ্যে।'

ভারত নিয়ে উরসুলার বার্তা:-

এদিকে, সামনেই রয়েছে উরসুলা ভন দের লিয়েনের ভারত সফর। তার আগে, দাভোসে এদিন তিনি বলেন, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে ‘শুল্ক (ইস্যু) ছাপিয়ে ন্যায্য বাণিজ্য, বিচ্ছিন্নতার ছাপিয়ে অংশীদারিত্ব, শোষণ ছাপিয়ে স্থায়িত্ব’ হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন,'আর দাভোসের ঠিক পরে, পরের সপ্তাহান্তে, আমি ভারত ভ্রমণ করব। এখনও কিছু কাজ বাকি আছে, কিন্তু আমরা একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে আছি।' ইউ টিফ বলেন বলেন, 'কেউ কেউ এটিকে সকল চুক্তির জননী বলে অভিহিত করেন।'