ইয়েমেন ঘিরে সৌদি-UAE দ্বন্দ্বের মাঝে আমিরশাহির প্রেসিডেন্ট ভারতে! ‘ভাইকে স্বাগত’, বার্তা মোদীর

জানা যাচ্ছে, ২ ঘণ্টার সফরে নাহিয়ান ভারতে এসেছেন। বিদেশমন্ত্রক বলছে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নেইহানের আলোচনায় দ্বিপাক্ষির সম্পর্ক উঠে আসতে পারে। এছাড়াও দুই দেশ, নতুন কোন কোন জায়গায় সমঝোতা করতে পারে, তা নিয়ে আলোচনাও উঠে আসতে পারে।

Published on: Jan 19, 2026 6:47 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরব দুনিয়ায় চাঞ্চল্য তৈরি করেছে সদ্য ইয়েমেনকে ঘিরে সৌদি আরব ও সংযুক্ত আমিরশাহির সংঘাত। দুই ‘আরব ভাই’র এই দ্বন্দ্ব আন্তর্জাতিক কূটনীতিতেও বেশ তাৎপর্যবাহী। এরই মাঝে সোমবার ভারতে পা রাখেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইয়েমেন ঘিরে সৌদি-UAE দ্বন্দ্বের মাঝে আমিরশাহির প্রেসিডেন্ট ভারতে! ‘ভাইকে স্বাগত’, বার্তা মোদীর
ইয়েমেন ঘিরে সৌদি-UAE দ্বন্দ্বের মাঝে আমিরশাহির প্রেসিডেন্ট ভারতে! ‘ভাইকে স্বাগত’, বার্তা মোদীর

একাধিক ইস্যুতে পশ্চিম এশিয়ায় রয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই ট্রাম্প গাজা ঘিরে তাঁর পরিকল্পনা প্রকাশ করেছেন। শুরু হয়েছে, তাঁর শান্তি বোর্ডেরর গঠন। এদিকে, ইয়েমেন ঘিরে সৌদি আরব ও আমির শাহির দ্বন্দ্ব তুঙ্গে। মূলত, ইয়েমেন ঘিরে যা পরিস্থিতি তাতে, সৌদি আরব যেখানে ইয়েমেনের প্রেসিডেন্ট আল-আলিমির সরকারকে টিকিয়ে রাখতে চাইছে, সেখানে আমিরশাহির সমর্থন করছে পৃথক রাষ্ট্রের দাবি জানানো STCকে সমর্থনের পক্ষে। এদিকে, পরমাণু অস্ত্রধর পাকিস্তানের সঙ্গে সৌদির এক তাবড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। সেই জায়গা থেকেও আমিরশাহির প্রেসিডেন্ট নাহিয়ানের ভারত সফর তাৎপর্যপূর্ণ। এই নিয়ে গত এক দশকে ৫ বার ভারতে এলেন নেইহান। দায়িত্ব গ্রহণের পর এইটি তাঁর তৃতীয় সফর। জানা যাচ্ছে, ২ ঘণ্টার সফরে নাহিয়ান ভারতে এসেছেন। বিদেশমন্ত্রক বলছে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নেইহানের আলোচনায় দ্বিপাক্ষির সম্পর্ক উঠে আসতে পারে। এছাড়াও দুই দেশ, নতুন কোন কোন জায়গায় সমঝোতা করতে পারে, তা নিয়ে আলোচনাও উঠে আসতে পারে।

এদিকে, সোমবার দিল্লি বিমানবন্দরে আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে তাঁরা একই গাড়িতে উঠে রওনা হয়ে যান। এদিকে, নেইহানের ভারত সফর ঘিরে মোদী একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেখানে তিনি লেখেন,' বিমানবন্দরে গিয়েছিলাম আমার ভাই, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে। তাঁর এই সফর ভারত-সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী বন্ধুত্বের প্রতি তাঁর গুরুত্বের প্রতিফলন ঘটায়। আমাদের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

ভারতের বিদেশ মন্ত্রকের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আল নাহিয়ানের এই সফর এবং দুই দেশের নেতাদের মধ্যে সাম্প্রতিক উচ্চ-স্তরের বিনিময়ের ফলে সৃষ্ট শক্তিশালী গতির উপর ভিত্তি করে এটি তৈরি হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং তার পরিবারকে ঐতিহ্যবাহী ভারতীয় উপহার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে একটি রাজকীয় খোদাই করা কাঠের ঝুলা (দোল), একটি অলঙ্কৃত রূপার বাক্সে একটি পশমিনা শাল এবং কাশ্মীরি জাফরান উপহার দেন।