UK Govt actions on Khalistanis: ঐতিহাসিক! ভারত বিরোধী খলিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ব্রিটেনের
কাউন্টার-টেরোরিজম (নিষেধাজ্ঞা) বিধিমালা, ২০১৯-এর অধীনে গুরপ্রীত সিং রেহাল এবং বব্বর অকালি লেহের সংগঠনের ওপর বিধিনিষেধগুলি প্রয়োগ করেছে ব্রিটিশ সরকার। এই আবহে রেহাল এবং বব্বর অকালির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতের চাপের মুখে খলিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সরকার গুরপ্রীত সিং রেহাল নামে এক ব্যক্তি এবং বব্বর অকালি লেহের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতে নিষিদ্ধ খলিস্তানি সন্ত্রাসী সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে তাদের যোগসাজশের জন্য এই পদক্ষেপ করেছে ব্রিটেন। জানা গিয়েছে, কাউন্টার-টেরোরিজম (নিষেধাজ্ঞা) বিধিমালা, ২০১৯-এর অধীনে গুরপ্রীত সিং রেহাল এবং বব্বর অকালি লেহের সংগঠনের ওপর বিধিনিষেধগুলি প্রয়োগ করেছে ব্রিটিশ সরকার। এই আবহে রেহাল এবং বব্বর অকালির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
খলিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে ব্রিটেন।
রেহালের সঙ্গে যুক্ত সঞ্চয় পাঞ্জাব সিআইসি, হোয়াইটহক কনসালট্যান্টস লিমিটেড এবং অসংগঠিত সংস্থা লোহা ডিজাইনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে গুরপ্রীত সিং রেহাল কোনও সংস্থার ডিরেক্টর হতে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালনায় অংশ নিতে পারবেন না। বিধিনিষেধ লঙ্ঘনের ফলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা ১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়ন অনুসারে, এই প্রথমবারের মতো খলিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলির অর্থায়ন রুখতে সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, এই গুরপ্রীত সিং রেহালের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত সংগঠনে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে। ব্রিটিশ সরকার বিশ্বাস করে যে তারা বব্বর খালসা এবং বব্বর অকালি লেহেরের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল এই গুরপ্রীত। প্রসঙ্গত, বব্বর অকালি লেহেরকে বব্বর খালসা ইন্টারন্যাশনালেরই একটি সহযোগী হিসাবে বিবেচনা করা হয়। বব্বর খালসার হয়ে নিয়োগ, সন্ত্রাসী কার্যকলাপের প্রচার করে বব্বর অকালি লেহের।
এই পদক্ষেপের পরে ব্রিটিশ অর্থ সচিব লুসি রিগবি কেসি বলেন, সন্ত্রাসীরা ব্রিটেনের আর্থিক ব্যবস্থাকে শোষণ করলে আমরা তা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। এই ঐতিহাসিক পদক্ষেপ প্রমাণ করে যে সন্ত্রাসবাদকে আর্থিক মদত দেওয়া বন্ধ করতে আমরা প্রস্তুত। ব্রিটিশ শান্তিপূর্ণ সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তবে যারা সহিংসতা ও ঘৃণা প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে আছি আমরা।' এই পদক্ষেপ ভারত ও ব্রিটেনের মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী ক্রমবর্ধমান সহযোগিতার প্রমাণ। ব্রিটেন এর মাধ্যমে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের দেশের মাটিতে সন্ত্রাসবাদকে সমর্থন করা নেটওয়ার্কগুলিকে সহ্য করা হবে না।
News/News/UK Govt Actions On Khalistanis: ঐতিহাসিক! ভারত বিরোধী খলিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ব্রিটেনের