US Envoy at Indian Army Western Command: ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডে মার্কিন দূত, প্রতিরক্ষা খাতে বাড়ছে সহযোগিতা?

এই সফরকালে সার্জিও গোরের সঙ্গে ছিলেন ইন্দো-প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল পাপারো। ভারতের পক্ষ থেকে মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কতিয়ার।

Published on: Feb 17, 2026 8:14 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দফতরে গেলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সেই সফরকালে সার্জিও গোরের সঙ্গে ছিলেন ইন্দো-প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল পাপারো। ভারতের পক্ষ থেকে মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কতিয়ার। উল্লেখ্য, এই ওয়েস্টার্ন কমান্ডই বিগত দিনে পাকিস্তানের ১২টা বাজিয়েছে বারংবার। এর আগে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ওপর ভারতীয় বায়ুসেনার হামলায় মার্কিন তৈরি যুদ্ধিবিমান ধ্বংস হয়েছিল। এরপর থেকেই ক্রমে ভারত এবং মার্কিন সম্পর্কে অবনতি ঘটেছিল। এরই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেন, তাঁর মধ্যস্থতায় ভাতর এবং পাকিস্তানি সংঘাত থেমেছে। তবে সাম্প্রতিক সময়ে ভাতর-মার্কিন বাণিজ্য চুক্তির আবহে ফের সম্পর্কে মেরামতি হচ্ছে দুই দেশের মধ্যে।

ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দফতরে গেলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দফতরে গেলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

এদিকে বিদেশি কোনও রাষ্ট্রদূতের এভাবে ভারতীয় সেনা ঘাঁটিতে সফরের ঘটনা এই প্রথম না। উল্লেখ্য, এর আগেও বিদেশি রাষ্ট্রদূতরা ভারতের সেনা ঘাঁটিতে সফর করেছেন। এর আগে ২০১৮ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত, ২০১৯ সালে ফরাসি রাষ্ট্রদূত, ২০২০ সালে অস্ট্রেলিয়ান হাইকমিশনার, ২০২৪ সালে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টিও ভারতীয় সেনার ঘাঁটিতে সফর করেছিলেন।

এর আগে ভারত-মার্কিন 'দ্বন্দ্ব' চলাকালীন ইন্দো-প্যাসিফিক 'কোয়াড' জোটের অস্তিত্ব কার্যত ছিল না। তবে এরই মাঝে ভারতের সঙ্গে বেশ কিছু প্রতিরক্ষা চুক্তির কথা এগোয় আমরিকা। আর সেই আবহে গত জানুয়ারি মাসে ভারতে পা রাখেন মার্কিন সামরিক বাহিনীর সচিব ড্যান ড্রিসকল। ভারতে এসে দুই দেশের প্রতিরক্ষা অংশিদারিত্বকে আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছিলেন ড্রিসকল।

ড্যান ড্রিসকলকে সেই সময় ভারতে স্বাগত জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং ভারতীয় সামরিক আধিকারিকরা। এর আগে মার্কিন সেনেটের বিদেশ বিষয়ক কমিটির সদস্য স্টিভ ডেভিস ভারত সফরে এসেছিলেন গত ১৭ জানুয়ারি। এখানে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছিলেন। সেই সফরকালে ভারত-মার্কিন কৌশলগত অংশিদারিত্ব নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছিলেন স্টিভ।

ট্রাম্প ১.০ জমানাতেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে মৌলিক বিনিময় ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের সঙ্গে বিভিন্ন তথ্য বিনিময় করবে বলে উল্লেখ করা হয়েছিল। এদিকে শুল্ক-সংঘাতের মাঝেও প্রতিরক্ষা খাতে দুই দেশই নীরবে কাজ চালিয়ে যেতে থাকে। ২০২৫ সালেই নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ।