US Major General in Bangladesh: ভোটমুখী বাংলাদেশে হঠাৎই ট্রাম্পের দেশের মেজর জেনারেল! কোন এলাকায় গিয়েছিলেন?

কক্স কোন উদ্দেশে বাংলাদেশের সফরে?

Published on: Jan 22, 2026 8:36 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সামনেই বাংলাদেশের ভোট। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে রয়েছে ভোটপর্ব। তার আগে, সেদেশের বিএনপি নেতা তারেক রহমান, জামায়েত আমিরের মতো বহু নেতার সঙ্গে সাক্ষাতে বসেছেন আমেরিকার দূতরা। ইতিমধ্যেই বাংলাদেশে পা রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চক্ষুশূল হয়ে উঠেছেন চিনের। এদিকে, সদ্য বাংলাদেশে আমেরিকার মাটি থেকে ছুটে এসেছিলেন মার্কিন মেজর জেনারেল ই ড্যারিন কক্স। তিনি গত ১৮ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রাখেন। সেখানে ৬ দিন ধরে সফর করেছেন কক্স।

ভোটমুখী বাংলাদেশে হঠাৎই ট্রাম্পের দেশের মেজর জেনারেল! কোন এলাকায় গিয়েছিলেন?
ভোটমুখী বাংলাদেশে হঠাৎই ট্রাম্পের দেশের মেজর জেনারেল! কোন এলাকায় গিয়েছিলেন?

মেজর জেনারেল কক্স ১৮তম থিয়েটার মেডিক্যাল কমান্ডের কমান্ডিং জেনারেল। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের ঢাকায় বিভিন্ন বৈঠক করেছেন বলে খবর। এছাড়াও তিনি গিয়েছিলেন সিলেটে। যে এলাকার খুব কাছেই ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলি। সিলেটে জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যতে যৌথ মহড়া এবং গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময়ের ভিত্তি স্থাপিত হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারত্ব জোরদার করতে কক্সের এই সফর।

এদিকে, বাংলাদেশে আমেরিকার দূতাবাসের তরফে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড (আইএনডিওপিএসিওএম) এবং ইউএস আর্মি প্যাসিফিকের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের যে লক্ষ্য রয়েছে, তার অংশ হিসেবে মার্কিন জেনারেলের এই বাংলাদেশ সফর। বিভিন্ন রিপোর্টের দাবি, বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রে কক্সের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। তবে ভোটের আগে বাংলাদেশের মাটিতে মার্কিন সেনার তাবড় অফিসারের সফর বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।

এদিকে, কিছুদিন আগে, চিনা দূত ইয়াও ওয়েনকে বাংলাদেশের তিস্তা প্রকল্প ঘিরে দেখিয়েছেন ইউনুসের উপদেষ্টা। সোমবারই এই সফর করেন চিনা প্রতিনিধিরা। উল্লেখ্য, এই জায়গা ভারতের চিকেনস নেকের খুব কাছে। তেমন এক সংবেদনশীল ভূখণ্ডের খুব কাছে চিনের প্রতিনিধিদের নিয়ে ইউনুস প্রশাসনের এই পদক্ষেপকে বেশ নজরে রাখছে ভারত।

এদিকে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘিরে মার্কিন রাষ্ট্রদূতের এক মন্তব্যে আবার বেজায় চটেছে চিন। বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সাংবাদিকদের সদ্য বলেন, বাংলাদেশের ‘চিনের সঙ্গে যুক্ততায় ঝুঁকি’ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরই আবার চিন বলছে, চিন-বাংলাদেশ সহযোগিতা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং ব্যাপক জনসমর্থন পেয়েছে। এই পরিস্থিতির মাঝেই কক্সের বাংলাদেশ সফরও বেশ তাৎপর্যবাহী।